পাঁচ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ! কী কী করলে সুস্থ থাকা যাবে, পরামর্শ আবহাওয়া দফতরের

পশ্চিম দিক থেকে বাংলায় শুঙ্ক বায়ু প্রবেশ করছে। যে কারণে রাজ্যে তাপপ্রবাহ কিংবা তাপ ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিবেশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত পাঁচ এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এছাড়া পশ্চিমের জেলাগুলিতে তিন থেকে পাঁচ মার্চের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৪-৫ ডিগ্রি ওপরে থাকতে চলেছে।

West Bengal Weather Update

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, এদিনের পাশাপাশি মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। এছাড়া তিন থেকে পাঁচ এপ্রিল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

  • সম্ভাব্য প্রভাব

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, এই সময় তাপমাত্রা বেশি থাকবে। সাধারণ মানুষ এই তাপমাত্রা সইতে পারলেও শিশু, বয়স্ক, রোগাক্রান্ত মানুষদের সূর্যের তাপে দীর্ঘক্ষণ কাজ করা উচিত নয়। বেলা এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে এব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

যে ব্যবস্থা নিলে রক্ষা পাওয়া যেতে পারে

  • দীর্ঘ সময় বাইরে থাকা থেকে এড়িয়ে যেতে হবে।
  • হাল্কা রঙের, হাল্কা সুতির পোশাক পরতে হবে।
  • মাথা ঠঢাকতে হবে, এব্যাপারে ছাতা ছাড়াও টুপি কিংবা কাপড় ব্যবহার করা যেতে পারে।
  • পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে। জল তেষ্টা না পেলেও শরীরে জলের পরিমাণ ঠিক রাখতে জল খেতে হবে।
  • ওআরএস, ঘরে তৈরি পানীয় যেমন লস্যি, তোরানি, লেবুর জল খাওয়া যেতে পারে।
  • সরাসরি সূর্যের তাপ এড়িয়ে যেতে হবে।
  • দিনে তুলনামূলক ঠান্ডার সময়ে কাজ সারতে হবে।
  • সন্তান সম্ভবা মহিলা এবং যাঁরা বিভিন্ন রোগে আক্রান্ত তাঁদের দিকে বিশেষ নজর দিতে হবে।
  • এই সময়ে অসুস্থ হয়ে পড়লে, দুর্বল লাগলে, মাথা ধরা থাকলে চিকিৎসক কিংবা হাসপাতালে যেতে হবে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+