Heat Wave: পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের দহন জ্বালা এখনই শেষ নয়! সতর্কবার্তা আবহাওয়া দফতরের

পশ্চিমবঙ্গের (West Bengal) জেলাগুলিতে (Districts) তাপপ্রবাহজনিত (Heat Wave) দহন জ্বালা এখনই শেষ হচ্ছে না। তা আরও বেশ কয়েকদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মূলত পশ্চিম দিক থেকে আসা শুঙ্ক বাতাসের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, তাপপ্রবাহ এবং সেই সংক্রান্ত আর্দ্রতাজনিত অস্বস্তি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে চলতে থাকবে। আপাতত তা ১০ জুন শনিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকবে।

Heat Wave: পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের দহন জ্বালা এখনই শেষ নয়! সতর্কবার্তা আবহাওয়া দফতরের

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ৫ জুন সোমবার তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা। এছাড়া বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া রয়েছে।

Heat Wave: পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের দহন জ্বালা এখনই শেষ নয়! সতর্কবার্তা আবহাওয়া দফতরের

ছয় জুন অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

Heat Wave: পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের দহন জ্বালা এখনই শেষ নয়! সতর্কবার্তা আবহাওয়া দফতরের

৭ জুন থেকে ১০ জুন অর্থাৎ বুধবার থেকে শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বাকি জেলাগুলিতে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+