দহনে জ্বলছে শরীর, তাপপ্রবাহের মধ্যে শরীর সুস্থ রাখতে কী করবেন? পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা
এপ্রিল মাসেই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে তাপ প্রবাহ। এই পরিস্থিিততে শরীরকে সুস্থরাখাই কঠিন। এই তাপপ্রবাহের মধ্যেও কাজ করতে বেরোতে হচ্ছে। রোদে-গরমে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে তাঁদের। অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই।

তাপপ্রবাহ রাজ্য জুড়ে
শহরের তাপমাত্রা হু হু করে বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর আগেই সতর্ক করে জানিয়েছে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তাপপ্রবাহ চলবে রাজ্যে। আগামী ২ থেকে ৩ দিন তাপমাত্রা আরও চড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। এতটাই গরম অনুভূত হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে গরম হাওয়া। বাঁকুড়া-পুরুলিয়া-বীরভূম থেকে শুরু করে রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রিতে পৌঁচে গিয়েছে। কলকাতা শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকািছ পৌঁছতে আর বেশি দেরি নেই।

অসুস্থতা বাড়বে
গরম যত বাড়বে ততই বাড়বে অসুস্থতা। হিটস্ট্রোক থেকে শুরু করে ডিহাইড্রেশন, ডায়রিয়ার মত রোগের প্রকোপ বাড়বে। এই নিয়ে আগেই রাজ্যের স্বাস্থ্য দফতর সতর্ক করেছেন। এপ্রিল মাসে তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে
এবং শরীর সুস্থ রাখতে বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও একাধিক পরামর্শ দেওয়া হয়েছে। রোদে গরমে বাইরে বেরোলে এগুলি মেনে কাজ করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাঁরা বারবার অনুরোধ জানিয়েছেন অতিরিক্ত রোদের মধ্যে যেন কেউ ঘোরাঘুরি না করেন।

কী করবেন
তাপ প্রবাহের শরীর সুস্থরাখতে বেশ কিছু পরামর্শ রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জনস্বার্থে প্রচার করা হচ্ছে। তার মধ্যে সবার প্রথমে বলা হয়েছে চড়া রোদে খালি মাথায় যেন কেউ না বেরোন। ছাতা অথবা মাথা কাপড় দিয়ে ঢেকে বেরনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হালকা রঙের সুতির পোশাক পরে বাইরে বেরোতে বলা হচ্ছে। এতে গরম কিছুটা কম লাগবে। খালি পায়ে যেন কেউ বাইরে না বেরোন খালি পায়ে বাইরে বেরোন। সঙ্গে সমসময় পানীয় জল রাখুন। শরীর ঢাকা পোশাক পরুন। আর পর্যাপ্ত পরিমানে জল পান করার কথা বলা হয়েছে।

কেমন খাবার খাবেন
গরমে শরীর ভাল রাখার আরেকটি উপায় হল খাবার। এই গরমে শরীর ঠান্ডা রাখার মত খাবার খেতে বলা হয়েেছ। বেশি রিচ শরীর গরম করা খাবার না খেয়ে হালকা শরীর ঠান্ডা রাখে এমন খাবার খেতে বলা হচ্ছে। সাদামাঠা ভাত, ডাল, মাছ সবজি খান। ভাজাভুজি এড়িয়ে চলাই ভাল। রিচ মাংসও কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফলের মধ্যে শশা, তরমুজ জাতিয় জলীয় ফল বেশি করে খান। নরম পানীয় না খেয়ে বেশি করে ফলের রস খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। লেবুজল বা গ্লুকোজ ওয়াটার বেশি করে পান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

একাধিকবার স্নান
প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে বারবার মুখে-কানে, কাঁধে জল দেওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। সেই সঙ্গে দিনে একাধিকবারও স্নান করে শরীর ঠান্ডা করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে রোদের মধ্যে পুকুরে বা নদীতে স্নান না করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে হিতে বিপরীত হতে পারে। এতে ঠান্ডা লেগে শরীর আরও খারাপ হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।












Click it and Unblock the Notifications