দু'দিন বাংলার নয় জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা! সতর্কতা জারি আবহাওয়া দফতরের

মে মাস শেষের আগের দিনটা কাটল গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি দিয়ে। আবহাওয়া দফতর জানিয়ে, জুনের শুরু থেকেই ফের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। গরমে দোসরা জুনের থেকে তেসরা জুনের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বুধবার থেকে পরবর্তী চার থেকে পাঁচ দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া ভইতে পারে। আর মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এই জেলাগুলিতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি সম্ভানা।

দুদিন বাংলার নয় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা

এদিন এবং বুধবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

জুনের এক তারিখ থেকে জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে পৌঁছে যাবে। ২ ও ৩ জুন সেই তাপমাত্রা আরও বাড়বে। এদিন এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২ জুন নাগাদ পশ্চিমের কয়েকটি জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

দুদিন বাংলার নয় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা

তেসরা জুন তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। উল্লিখিত জেলাগুলির সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ৩ জুন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। গরমের সঙ্গে বিভিন্ন জেলার অস্বস্তির আবহাওয়া থাকবে।

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ৩৭ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে। পরবর্তী দু'তিন দিনে তাপমাত্রা আরও কিছুটা বেড়ে ৩৯ ডিগ্রির কাছে চলে যাবে। এই সময়ের মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কমই রয়েছে।

দুদিন বাংলার নয় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তর দিকে আরও কিছুটা অগ্রসর হয়েছে। এদিন তা দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের কিছু অংশ, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের আরও কিছু অংশ, আন্দামান নিকোবরের পুরো অংশ, আন্দামান সাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে এদিন মৌসুমী বায়ু প্রবেশ করেছে।

অন্যদিকে ১ জুন কেরলে বর্ষা প্রবেশ না করলেও কাছাকাছি জায়গায় তা পৌঁছে যেতে চলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মালদ্বীপে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়াও তা দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে কিছু অংশ, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশ, মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের আরও কিছু অংশে তা পৌঁছবে ২-৩ দিনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+