Heat Wave: বাংলার সর্বোচ্চ তাপমাত্রা ৫০ ডিগ্রির কাছে! সাত জেলায় উষ্ণ রাতের সতর্কবার্তা

Heat Wave: বাংলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেল ৫০ ডিগ্রির কাছে। অন্যদিকে কলকাতা এদিন গত ৪০ বছরের রেকর্ড ভেঙেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় এই পরিস্থিতি বজায় থাকতে চলেছে। তবে উত্তরবঙ্গে তার আগেই স্বস্তি পেতে চলেছে।

এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং বাগডোগরায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকলেও তাপপ্রবাহ ছিল না। এদিন বালুরঘাটে তাপপ্রবাহ ( ৪১ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ৬.২ ডিগ্রি বেশি) এবং মালদহে তীব্র তাপপ্রবাহ ( ৪২.৬ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ৭.৬ ডিগ্রি বেশি) ছিল।

heat wave

দক্ষিণবঙ্গের কোথায় কোথায় তীব্র তাপপ্রবাহ
দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা (৪৩, স্বাভাবিকের থেকে ৭.৪ বেশি), দমদম (৪৩, স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি) ও উলুবেড়িয়ায় (৪৩, স্বাভাবিকের থেকে ৯.৫ ডিগ্রি বেশি) ছিল তীব্র তাপপ্রবাহ। এছাড়াও তীব্র তাপপ্রবাহ ছিল কৃষ্ণনগর (৪৪), শ্রীনিকেতন (৪৩.৬), সল্টলেক (৪৩.৫), ক্যানিং (৪৩.৬), মগরা (৪৩), বর্ধমান (৪৪), আসানসোল (৪৪.২), ব্যারাকপুর (৪৪.৬), সিউড়ি (৪৪.৪), ঝাড়গ্রামে (৪৪)।

বাংলার তাপমাত্রা ৫০ ডিগ্রির কাছে
এদিন পশ্চিমবঙ্গের মধ্যে কলাইকুন্ডার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস। কাছাকাছি ছিল পানাগড় (৪৫.৬), মেদিনীপুর (৪৫.৫), বাঁকুড়া (৪৫.১)। এর মধ্যে কলাইকুন্টায় তাপমাত্রা ছিল স্বাভাবিকের ১০.৪ ডিগ্রি এবং পানাগড়ে ১০ ডিগ্রি বেশি। তুলনামূলক বাঁকুড়ায় ছিল স্বাভাবিকের ৭.৪ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গের কোথায় কোথায় তাপপ্রবাহ
তুলনামূলক কিছুটা কম তাপমাত্রা ছিল ডায়মন্ডহারবার (৪০), দিঘা (৩৭.৩), বহরমপুর (৪২.৪), কাঁথি (৪১.৬), হলদিয়া (৩৮.৫), পুরুলিয়া (৪৩.৭) এবং বসিরহাট (৪১)। এইসব জায়গার তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে পাঁচ থেকে ছয় ডিগ্রি ওপরে।

সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা
সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উত্তরবঙ্গের মধ্যে রায়গঞ্জে ৪২.৭ ডিগ্রি (স্বাভাবিকের থেকে ৭.৭ ডিগ্রি বেশি) সেলসিয়াস এবং কলাইকুন্ডায় ৪৫.৪ ডিগ্রি (স্বাভাবিকের থেকে ৮.৬ ডিগ্রি বেশি) সেলসিয়াস।

দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের লাল সতর্কবার্তা
দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের লাল সতর্কবার্তা জারি থাকছে দোসরা মে বৃহস্পতিবার পর্যন্ত। এর মধ্যে পয়লা মে দোসরা মে লাল সতর্কতা থাকছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। দুই দিনই কমলা সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য।

উষ্ণ রাতের সতর্কবার্তা
আবহাওয়া দফতর ৩০ এপ্রিল থেকে দোসরা মের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার কোনও কোনও জায়গায় উষ্ণ রাতের সতর্কবার্তাও জারি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+