তদন্ত হলে স্বাস্থ্যমন্ত্রী জেলে যাবেন, জোর গলায় দাবি শুভেন্দু অধিকারীর
স্বাস্থ্য ভবনের পাহাড় প্রমাণ দুর্নীতি। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, " প্রমাণ সহ আজ কিছু নথি রাখব আপনাদের সামনে।এমন কোনও জায়গা নেই, যেখানে এই শাসক দলের নেতা মন্ত্রীরা দুর্নীতি করেননি।"
শুভেন্দু অধিকারী বলেন, "মাননীয়ার প্রিয় পাত্র সন্দীপ ঘোষ একসঙ্গে তিনটি চাকরি পান। তার মাথায় এসপি দাসের হাত ছিল। মানে মুখ্যমন্ত্রীর হাত ছিল। ডাক্তার আকতার আলি বহু দিন এই দুর্নীতি নিয়ে লড়াই করছেন। আমরা নথি সামনে আনব আজ।"

মাকিংটোন বার্নস- কে দেওয়া হয়েছে কোনও টেন্ডার না করে মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরির নামে। পাঁচটি কোম্পানি সব টেন্ডার পেয়েছে। আট কোটি টাকার এ্যাম্বুলেন্স কেনা হয়েছে পঞ্জাব থেকে। কাটমানি খাওয়ার ব্যবসা। নারায়ণ স্বরূপ নিগম বা যারা স্বাস্থ্য ভবনে রয়েছেন তারা সকলে বেআইনি বেনামি সম্পত্তি করেছেন। মারাত্মক অভিযোগ করেছেন শুভেন্দু।
এছাড়া স্বাস্থ্য ভবনে নিয়োগেও হয়েছে চূড়ান্ত দুর্নীতি। ECPS থানায় কেস হয়েছে। NRI কোটায় হয়েছে চরম দুর্নীতি। পুলিশ কোথাও ভয়ে কেস প্রসিড করতে পারেনি। আরজি কর হাসপাতালে সন্দীপ ঘোষ বিভিন্ন ভাবে দুর্নীতি করেছে। বাজারের দামের থেকে মেডিক্যালের বিভিন্ন জিনিসের দাম প্রায় দশ গুণ করে বাড়ানো হয়েছে দুর্নীতিতে।
" এনআরআই নিয়োগ, স্বাস্থ্য বিভাগে নিয়োগ, চিকিৎসা ব্যবস্থায় সামগ্রী কেনার দুর্নীতি স্বাস্থ্য মন্ত্রীর মদতে হয়েছে। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে এই স্বাস্থ্য ভবন থেকে। টেন্ডার ছাড়া সরাসরি স্বাস্থ্য সচিবের মারফত যেভাবে অর্ডার দেওয়া হয়েছে। সেই দুর্নীতি সামনে আসা দরকার৷ আমরা ইডি বা তদন্তকারী আধিকারিকদের অনুরোধ করব।" দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
" এই দুর্নীতি সব সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী ও রাজীব সিনহার আশীর্বাদ এর হাত ছিল বলে। আলাপন বন্দোপাধ্যায়কে দিয়ে যেভাবে 2021 এর পর কোভিড এর দুর্নীতির তদন্ত হয় সেই রিপোর্ট সামনে আসেনি।" অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। তদন্ত হলে স্বাস্থ্যমন্ত্রী সহ
স্বাস্থ্য ভবনের অনেক আধিকারিক জেলে যাবেন। এই দাবি করেছেন শুভেন্দু।












Click it and Unblock the Notifications