বাংলার প্রয়োজন, মেটাবে মোদী সরকার! রাজ্যের খামতি উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতাকে চিঠি কেন্দ্রীয় মন্ত্রীর
দুপুরে প্রধানমন্ত্রী মোদীকে (narendra modi) চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । চিঠিতে অক্সিজেন (oxygen) আর প্রয়োজনীয় ওষুধের (medicine)সরবরাহ স্বাভাবিক রাখার কথা বলেছিলেন তিনি। রাতেই
দুপুরে প্রধানমন্ত্রী মোদীকে (narendra modi) চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । চিঠিতে অক্সিজেন (oxygen) আর প্রয়োজনীয় ওষুধের (medicine)সরবরাহ স্বাভাবিক রাখার কথা বলেছিলেন তিনি। রাতেই সেই চিঠির উত্তর দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন (harsh vardhan)। চিঠিতে করোনা মোকাবিলায় সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

অক্সিজেন, ওষুধের জন্য চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী
রাজ্যে অক্সিজেনের চাহিদা বাড়ছে। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে লিখেছিলেন। বলেছিলেন, বাংলায় যে অক্সিজেন উৎপাদন হচ্ছে, তা অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন যেখানে বাংলায় প্রতিদিন ৫৮০ মেট্রিক টন অক্সিজেনের প্রয়োজন, সেখানে ৩০৮ মেট্রিকটন অক্সিজেন পাওয়া যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহে অক্সিজেনের চাহিদা আরও বাড়বে বলেও স্মরণ করিয়ে দিয়েছিলেন তিনি। বর্তমানে প্রতিদিন ৪৪০-৪৭০ মেট্রিকটন অক্সিজেন লাগলেও, আগামী ৭-৮ দিনে ৫৫০ মেট্রিকটন করে অক্সিজেন লাগতে পারে। সঙ্গে তিনি বলেছিলেন, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ স্বাভাবিক রাখতে।

মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। রাতেই সেই চিঠির উত্তর দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী, বাংলার সব প্রয়োজনে কেন্দ্রের সাহায্যের আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা সেই চিঠি তিনি টুইটও করেন।

চিঠিতে মুখ্যমন্ত্রী দিদি বলে সম্বোধন
টুইটের শুরুতেই লেখা আমার সোনার বাংলা। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দিদি বলে সম্বোধন করেছেন। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি শুভেচ্ছাও জানিয়েছেন। চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যেখানে কয়েকটি জেলায় পজিটিভিটির হার ৪০ শতাংশের বেশি, সেই জায়গায় রাজ্যের কয়েকটি জেলায় নমুনা পরীক্ষার সংখ্যা অনেক কম। এইশব জায়গায় নতুনা পরীক্ষা বৃদ্ধির জন্য আবেদন করেছেন হর্ষবর্ধন।

কেন্দ্র ও রাজ্যের যৌথ লড়াই
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, অন্য রাজ্যগুলির প্রয়োজন যেমন মেটাচ্ছ কেন্দ্র, ঠিক তেমনই পশ্চিমবঙ্গের সব প্রয়োজন মেটানো হবে। করোনার বিরুদ্ধে লড়াই কেন্দ্র ও রাজ্য যৌথভাবে করার কথাও চিঠিতে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications