RG Kar Hospital Doctor Death: আরজি কর আবহের মধ্যেই বড় নির্দেশ, চাওয়া হল আধার-প্যানের তথ্য
RG Kar Hospital Doctor Death: 'অভয়া'কে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় বাংলায়। বিচার সহ একাধিক দাবিতে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন আরজি কর হাসপাতালের জুনিয়ার ডাক্তাররা। এই প্রতিবাদে সামিল হয়েছেন রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়ার ডাক্তাররাও। যদিও এই বিষয়ে একাধিকবার সরকারের তরফে কর্মবিরতি তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।
আর এর মধ্যেই সরকারি সমস্ত মেডিক্যাল কলেজের RMO, সিনিয়ার রেসিডেন্ট ডাক্তারদের সম্পর্কে তথ্য তলব করল স্বাস্থ্য দফতর। সমস্ত মেডিক্যাল কলেজের সুপার এবং প্রিন্সিপালকে এই বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। আর সেখানেই এই তথ্য তলব করা হয়েছে। হঠাত করে কেন এই তথ্য তলব করা হল তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এর মধ্যেই অন্য গন্ধ পাচ্ছেন আন্দোলনকারী ডাক্তাররা (RG Kar Hospital Doctor Death) ।

সূত্রের খবর, সমস্ত মেডিক্যাল কলেজের সুপার এবং প্রিন্সিপালকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে RMO, সিনিয়ার রেসিডেন্ট ডাক্তারদের রেজিস্ট্রেশন, ফোন নম্বর, আধার-প্যান কার্ডের নম্বর জমা দিতে বলা হয়েছে। একটি রিপোর্ট আকারে সেই সমস্ত তথ্য জমা দেওয়ার কথা বলা হয়েছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার তরফে। দ্রুত তা জমা দেওয়ারও নির্দেশ মেডিক্যাল কলেজের সুপার এবং প্রিন্সিপালদের দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
স্বাস্থ্য দফতরের এই বিজ্ঞপ্তি ঘিরে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। এই প্রসঙ্গে অনিকেত মাহাতো বলেন, আমরা যখন এই পেশায় আসি সেই সময়েই সমস্ত নথি জমা দিতে হয়। সেই অনুযায়ী রেজিস্ট্রেশন, ফোন নম্বর, আধার-প্যান কার্ডের সমস্ত তথ্য স্বাস্থ্য দফতরের কাছে আছে বলেই দাবি।
এরপরেও কেন তথ্য তলব তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও রাজ্যের স্বাস্থ্যদফতরের একটি সূত্রের দাবি, এর মধ্যে আতঙ্কের কিছু নেই। ডেটা রেকর্ড তৈরি করা হচ্ছে। আর সেই কারণে এই স্পমস্ত তিথ্য RMO, সিনিয়ার রেসিডেন্ট ডাক্তারদের চাওয়া হয়েছে। তবে এর মধ্যে কোনও বিতর্ক নেই। যদিও এই নির্দেশের পিছনে বড় রহস্য আছে বলেই মনে করছেন আন্দোলনরত ডাক্তাররা।












Click it and Unblock the Notifications