এখনও সংকটজনক ওসি সুমন দাস, উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল বদল
এখনও সংকট মুক্ত নন হাওড়ার শ্যামপুর থানার ওসি সুমন দাস। উন্নমানের চিকিৎসার জন্য হাসপাতাল বদল করা হয়েছে তাঁর। চিকিৎসকদের পর্যবেক্ষণে চলছে একাধিক পরীক্ষা।
এখনও সংকট মুক্ত নন হাওড়ার শ্যামপুর থানার ওসি সুমন দাস। উন্নমানের চিকিৎসার জন্য হাসপাতাল বদল করা হয়েছে তাঁর। চিকিৎসকদের পর্যবেক্ষণে চলছে একাধিক পরীক্ষা।

হাওড়ার শ্যামপুর থানার ওসি সুমন দাসকে ভর্তি করা হয়েছে মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের ইনটেনসিভ ট্রমা ইউনিটে। চিকিৎসার জন্য ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাঁর জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে বলে জানা গিয়েছে।
সুমনা দাসের মাথায় একাধিক জায়গায় আঘাত রয়েছে। কিন্তু কোথায় কোথায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের প্রয়োজন, সেই বিষয়টি এখনও নিশ্চিত হতে পারেননি চিকিৎসকরা। সেই জন্য হাসপাতাল বদল করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁর একাধিক পরীক্ষাও করা হয়। পরীক্ষার রিপোর্ট এলে চিকিৎসকরা তাঁর পরবর্তী চিকিৎসা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।

গত ৫ জানুয়ারি রাতে শ্যামপুরের মুন্সিপাড়ায় আক্রান্ত হন ওসি সুমন দাস। মোতিয়ার মুন্সি নামে এক ব্যক্তির খোঁজে গেলে তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। ওসিকে হামলার হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন থানার এসআইও।
অত্যন্ত সংকটজনক অবস্থায় সুমন দাসকে ৬ জানুয়ারি শনিবার ভোরে মিন্টোপার্কের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিকেল বোর্ডও গঠন করা হয়। সেখানেই এতদিন ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর অবস্থার কিছুটা উন্নতি হলেও, মাথার আঘাত গুরুতর হওয়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে পারেননি সেখানকার চিকিৎসকরা। তবে চিকিৎসায় সাড়া দিয়েছেন। মাঝেমধ্যেই ছটফট করছেন। চিকিৎসকদের পরিভাষায় এটাই ওসির চিকিৎসায় ভাল লক্ষণ।
এদিকে, অভিযুক্ত জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, পরিকল্পনা করেই হাওড়ার শ্যামপুরে পুলিশের ওপর হামলা করা হয়েছিল।












Click it and Unblock the Notifications