জলপাইগুড়িতে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক

জলপাইগুড়ির এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি স্কুলে। অবিভাবকেরা ঘটনার খবর জানতে পেরে স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে।

নিউ জলপাইগুড়ি স্কুলের প্রধান শিক্ষকের তার নিজের স্কুলের এক ছাত্রীর শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ উঠতেই উত্তেজিত অবিভাবকেরা অভিযুক্ত প্রধান শিক্ষকের উপর চড়াও হন। স্কুলের ভিতরেই অবিভাবক এবং অভিযুক্ত শিক্ষকের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।

শিলিগুড়িতে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক

এরপরে উত্তেজনা বাড়তে থাকায় পুলিশকে খবর দেন স্কুলের শিক্ষকরা। পুলিশ এসে প্রধান শিক্ষককে সেখান থেকে আটক করে থানায় নিয়ে আসে। তারপর তাকে গ্রেফতার করা হয়। এখনও স্কুলে বিক্ষোভ দেখাচ্ছেন অবিভাবকরা।

ছাত্রীটির মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্ত প্রধান শিক্ষক বেশ কয়েকদিন ধরে কুপ্রস্তাব দেয় তার মেয়েকে। যার ফলে সে মানসিক ভাবে ভেঙে পড়েছে। যদিও ওই স্কুলের প্রধান শিক্ষকের পক্ষে স্কুলের অন্য এক শিক্ষক জানান, প্রধান শিক্ষক এই ধরনের ঘটনা ঘটাতেই পারে না। এর পিছনে অন্য কোন চক্রান্ত থাকতে পারে বলে মনে করছেন ওই শিক্ষক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+