পশ্চিম মেদিনীপুরে একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক
একাদশ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে যে স্কুলে ওই ছাত্রীটি পড়ে সেই স্কুলের প্রধান শিক্ষককে। পশ্চিম মেদিনীপুরের সবং থানার এলাকায় ওই স্কুল হলেও ছাত্রীর বাড়ি বেলদা থানার এলাকায়। বেলদা থানায় এই নিয়ে বৃহস্পতিবার রাতে অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ জানায় যে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রধান শিক্ষক অনিমেষ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার এই ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে ও তার গোপন জবানবন্দি নেওয়া হবে বলে বেলদা থানার পুলিশ জানিয়েছে।
অনিমেষ মন্ডলের বাড়ি সবং থানার শ্যামসুন্দরপুর। তিনি আগে নদিয়া জেলার একটি স্কুলে শিক্ষকতা করতেন। কয়েক মাস আগে তিনি সবং থানার বসন্তপুর ঝাড়েশ্বর বানী ভবন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। এই স্কুলেরই হোস্টেলে থেকে পড়াশোনা করে একাদশ শ্রেণীর ছাত্রীটি। তার বাড়ি এই জেলার বেলদা এলাকায়।
অভিযোগ নানা অছিলায় ও ফুসলিয়ে এই ছাত্রীটিকে নানা জায়গা তে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এই প্রধান শিক্ষক। বৃহস্পতিবার ছাত্রীটি নিজের বাড়িতে ছিল। তাকে কম্পিউটার শেখানোর নাম করে ফোন করে ডাকেন ওই প্রধান শিক্ষক। একটি নির্দিষ্ট জায়গায় থাকে ছাত্রীটি। তাকে দাঁতনের দিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের দেখে সন্দেহ হয় কয়েক জন যুবকের। তারা তাকে ধরে নানা প্রশ্ন জিজ্ঞাসা করে। কথার মধ্যে কিছু অসঙ্গতি লক্ষ্য করে তারা। তার পর তাকে নিয়ে থানায় আসে তারা। রাতে এই মেয়ের বাড়ির লোকজন ওই প্রধান শিক্ষকের নামে অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগ এই শিক্ষক নানা জায়গা তে মেয়েটিকে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে।
অনিমেষ মন্ডল বিবাহিত। তার একটি সন্তান আছে। কিন্তু তারপরেও কেন তিনি এক ছাত্রীর সঙ্গে এমন করছেন তা বুঝতে পারছে না এলাকার লোকজন।












Click it and Unblock the Notifications