সারাজীবন বিজেপির জন্য কাজ! কে ছোট, কে বড় ভাবলে চলবে না, ২০২১-এর লক্ষ্যে বার্তা দিলেন মুকুল
তিনি যতদিন বেঁচে থাকবেন, বিজেপির (BJP) জন্য কাজ করে যাবেন। এদিন আইসিসিআর-এর সংবর্ধনা মঞ্চে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়(Mukul Roy)। তিনি বলেন, বিজেপি মাঠে লড়াই করতে পা
তিনি যতদিন বেঁচে থাকবেন, বিজেপির (BJP) জন্য কাজ করে যাবেন। এদিন আইসিসিআর-এর সংবর্ধনা মঞ্চে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় (Mukul Roy)। তিনি বলেন, বিজেপি মাঠে লড়াই করতে পারে, জিততেও পারে।

ঘুরে দাঁড়াতে পারে, দেখিয়েছে বিজেপি
মুকুল রায় বলেন, আগে নির্বাচন হলে সবাই ভাবত বিজেপি ২ থেকে ৩ টি আসন পাবে। কিন্তু সেই পরিস্থিতি থেকে যে ঘুরে দাঁড়ানো যায়, তা দেখিয়েছেন কৈলাশজি। তবে পঞ্চায়েত ভোটে তৃণমূলের হিংসা নিয়ে সরব হয়েছেন মুকুল রায়। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে অন্তত ৫ টি জেলাপরিষদ বিজেপি পেত। কিন্তু তৃণমূল জোর করে তা দখল করেছে।

ভোটে নেই দ্বিতীয় ইনিংস
মুকুল রায় বলেন, ভোটে খেলতে গেলে কোনও দ্বিতীয় ইনিংস হয় না। আর সেকেন্ড চান্স বলেও কিছু হয় না। এদিন দিলীপ ঘোষের প্রশংসা করেন মুকুল রায়। তিনি বলেন, দিলীপবাবুর স্কোরটা খুব ভাল। জয় তিলক অর্জন করা তাঁর পক্ষে সহজ বলেও মন্তব্য করেন তিনি।

কে ছোট, কে বড় ভাবলে চলবে না
মুকুল রায় বলেন, মোদিজি চান রাজ্যে বিজেপির সরকার হোক। সেই কাজ করতে গিয়ে কে ছোট, কে বড় ভাবলে চলবে না। সবাইকে এগিয়ে এসে কাজ করতে হবে এবং বিজেপিকে জেতাতে হবে। বলেছেন মুকুল রায়।

২০২১-এর নির্বাচনে 'প্রধান মুখ' মুকুল রায়
আইসিসিআর-এ এদিন মুকুল রায়কে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ২০২১-এর বিধানসভা নির্বাচনে তাঁকে বিজেপির প্রধান মুখ হিসেবেও তুলে ধরা হয়।

মুকুল রায়ের প্রশংসায় বিজেপি নেতৃত্ব
এর আগে এদিন ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়, স্বপন দাশগুপ্তরা। সেখানে মুকুল রায়কে বড় ভাই বলে সম্বোধন করেন কৈলাশ বিজয়বর্গীয়। অরবিন্দ মেন বলেন, মুকুলদা গ্রামের সব এলাকা চেনেন। অন্যদিকে স্বপন দাশগুপ্ত বলেন, বিজেপিকে বাংলায় প্রতিষ্ঠিত করতে মুকুলদাকে চাই।












Click it and Unblock the Notifications