এখনই দল ছাড়ছেন না আভাস দিলেও, তৃণমূল নেতৃত্বকে ঘুরিয়ে বার্তা শুভেন্দু অধিকারীর

এখনই দল ছাড়ছেন না আভাস দিলেও, তৃণমূল নেতৃত্বকে ঘুরিয়ে বার্তা শুভেন্দু অধিকারীর

হাইপ তুলেছে মিডিয়া, ফলে দায়টাও তাদেরই। পূর্ব মেদিনীপুরের রামনগরের অরাজনৈতিক সভা থেকে এমনটাই মন্তব্য শুভেন্দু অধিকারীর। এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী তাঁকে তাড়াননি, তিনিই ছেড়ে চলে যাননি। এথেকেই পরিষ্কার হয়েছে, তিনি দল ছাড়ছেন না। এদিকে শুভেন্দু অধিকারীকে দলের রাখার ব্যাপারে আশাবাদী দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়।

 স্থান, কাল, পাত্র জানে শুভেন্দু

স্থান, কাল, পাত্র জানে শুভেন্দু

তাঁকে নিয়ে দলবদলের জল্পনা যে চরমে, তা বিলক্ষণ জানেন শুভেন্দু অধিকারী। সে ব্যাপারে এদিন তিনি বলেন, তিনি স্থান, কাল, পাত্র জানেন। নীতি, আদর্শ বিসর্জন দিয়ে কাজ করার লোক তিনি নন। তিনি যেমন আন্দোলনে থাকেন, ঠিক তেমনই সাধারণ মানুষের পাশে থাকেন ২৪x৭ । তিনি বলেন, বিদ্যাসাগরের জেলার লোক এতটা অনৈতিক নন, যে অরাজনৈতিক মঞ্চ থেকে তিনি দলবদলের কথা বলবেন।

দলবদলের হাইপ তুলছে মিডিয়া

দলবদলের হাইপ তুলছে মিডিয়া

এদিন তিনি মঞ্চে বলেন. ইন্দিরা গান্ধীর জন্মদিনে তাঁর ছবিতে মাল্যদান করতে দেখে এক সাংবাদিক বলেছিলেন, মিডিয়া নাকি এথেকে দলবদলের কথা ভাবছে। তারা টিআরপির জন্য যা খুশি করতে পারেন। কিন্তু তিনি নন। তিনি বলেন, নন্দীগ্রামের মঞ্চ থেকে যেমন রাজনৈতিক কথা বলা যায় না, ঠিক তেমনই মন্ত্রিসভার সদস্য থেকে রাজনৈতিক কথা বলা যায় না। শুভেন্দু অধিকারী বলেন, হাইপ তুলে মিডিয়া এসেছিল, দায়িত্বটা তাদের।

দিঘার ঝড় উড়িয়ে নিয়ে যেতে পারেনি

দিঘার ঝড় উড়িয়ে নিয়ে যেতে পারেনি

এদিন তিনি বলেন, ঝড়ের সময় তিনি ছিলেন দিঘায়। ভেবেছিলেন ঝড় বুঝি তাঁকে উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু তা পারেনি, কেননা তিনি নন্দীগ্রাম করা লোক, ওজন বেড়ে গিয়েছে, তাই সহজে উড়িয়ে নিয়ে যেতে পারবে না। তিনি বলেন, করোনা থেকে ঘূর্ণিঝড়, সাধারণ মানুষের সঙ্গে থেকেছেন। একইসঙ্গে বলেছেন, তিনি ঘরে নয়, মাঠে আছেন। তিনি বসন্তের কোকিল নন বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে সাধারণ মানুষের আত্মিক পরিচয় রয়েছে বলেন, বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার এই ক্যাবিনেট মন্ত্রী।

মুখ্যমন্ত্রী তাড়াননি, তিনিও ছাড়েননি

মুখ্যমন্ত্রী তাড়াননি, তিনিও ছাড়েননি

এদিন শুভেন্দু অধিকারী বার্তা দিয়ে বলেন, বহুদলীয় গণতন্ত্রে মতবিরোধ হয়। বিভেদ থেকে বিচ্ছেদও হয়। কিন্তু নিয়ন্ত্রকরা না তাড়ানো পর্যন্ত তিনি কোনও কথা বলবেন না। শুভেন্দু অধিকারী বলেন, তিনি এখনও একটি দলের প্রাথমিক সদস্য। এখনও মন্ত্রিসভার সদস্য। মুখ্যমন্ত্রী যেমন তাঁকে তাড়াননি, ঠিক তেমনই তিনিও ছেড়ে যাননি, বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।

 শুভেন্দুর সঙ্গে ফের বৈঠকে বসবেন দুই সাংসদ

শুভেন্দুর সঙ্গে ফের বৈঠকে বসবেন দুই সাংসদ

শুভেন্দু অধিকারীর সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছেন, তৃণমূলের দুই সাংসদ, সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। ভাইফোঁটার দিন প্রথম দফার বৈঠকের পর রিপোর্ট জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে। সূত্রের খবর অনুযায়ী এই কথোপকথনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও, প্রশান্ত কিশোরের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নির্দেশেই ফের দ্বিতীয় দফার বৈঠক হবে বলে জানা গিয়েছে।

পান্তা খাওয়া, গামছা পরা গ্রামের ছেলেটা সমর্থন পাবে তো, ফের প্রশ্ন শুভেন্দুর

পান্তা খাওয়া, গামছা পরা গ্রামের ছেলেটা সমর্থন পাবে তো, ফের প্রশ্ন শুভেন্দুর

এদিনও এই সভা থেকে সমবেত জনগণকে শুভেন্দু অধিকারী প্রশ্ন করেন, ন্তা খাওয়া, গামছা পরা গ্রামের ছেলেটা সমর্থন পাবে তো। জনগণের কাছ থেকে একটাই উত্তর আসে, হ্যাঁ। পরবর্তী সময়ে তিনি যে লাগাতার কর্মসূচি নিচ্ছেন, এদিনের সভা থেকে সেই কথাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+