Suvendu Adhikari: তাঁর কোনও বেনামি সম্পত্তি নেই, সব পেট্রোল পাম্পের কাগজপত্র আছে, দাবি শুভেন্দুর
তাঁর কোনও বেনামি কিছু নেই। যে কটি পেট্রোল পাম্প আছে, সবকটিই আসল। আয়করও জমা দেন তিনি। বাঁকুড়ায় এসে সাংবাদিকদের সামনে এই কথাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোতলপুরে বিজেপির বিজয়া সম্মেলনী অনুষ্ঠান ছিল। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই অনুষ্ঠান হয়নি।
পরে একটি বেসরকারি লজে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু অধিকারী। বাঁকুড়া জেলা পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, 'বৈভব তেওয়ারী বৈভব দেখাচ্ছেন, "আগামী ১৭ তারিখ সুদে আসলে বুঝে নেব।" একই সঙ্গে তাঁকে সভামঞ্চে না যেতে দিয়ে অনেক বেশি 'মাইলেজ' তিনি পেয়েছেন বলে দাবি করেন।

এদিন তিনি নিজের সম্পর্কে বলেন, যে কটা পেট্রোল পাম্প আছে সব বৈধ, নিয়মিত আয়কর দাখিল করেন। অধিকারী পরিবারের কোনও 'অবৈধ' কারবার নেই। তিনি বলেন, "শিক্ষা আগেই জেলে গিয়েছে। খাদ্য এখন জেলে, এবার স্বাস্থ্যও জেলে যাবে।"
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবারকে নিয়েও একাধিক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।বলেন, "একবার হারিয়েছি। এবার লোকসভায় আপনি যেখানেই দাঁড়াবেন সেখানেই শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হবে।" আরও বলেন, সব দুবাই কানেকশান, সব হেড কোয়ার্টার ওখানেই।
খাদ্য দফতরের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গেও শুভেন্দু অধিকারী আক্রমণাত্মক ছিলেন। তার কথায়, সবগুলো চোর, পারভেজ আহম্মেদ সিদ্দিকীকে বাকিবুর রহমান মাসে দেড় কোটি টাকা করে দিত।
সারের কালোবাজারির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যের চাহিদা মতো কেন্দ্রীয় সরকার সার বরাদ্দ করেছে। খাদ্যশস্যের মতো এখানেও চুরি হচ্ছে। আলুচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ১২০০ টাকার সার ২৫০০ টাকাতে কিনতে হয়। এর বিরুদ্ধে তাঁরা লড়বেন। আর এই ঘটনায় যুক্তদের অবস্থা বাকিবুর রহমানের মতো হবে। এই কথাও বলেন তিনি।
"বেল পাকলে কাকের কি! যারা পদ দিয়েছেন তারাই টানছেন। তাতে আমার কী!" ইডির হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের সরকারি 'পদ' নিয়েই এমনই প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications