টেট-এর প্রশ্ন ফাঁস : তদন্তের আগে ফলপ্রকাশ নয়, নির্দেশ হাইকোর্টের
কলকাতা, ১৫ অক্টোবর : ফের একবার অথৈ জলে রাজ্যের লক্ষ লক্ষ টেট পরীক্ষার্থীদের ভবিষ্যত। প্রশ্নপত্র ফাঁস নিয়ে করা মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়েছে তদন্ত শেষ না হলে কোনওভাবেই টেটের ফল প্রকাশ করা যাবে না।
গত ১১ অক্টোবর টেটের পরীক্ষা ছিল। সেদিন পরীক্ষা শুরু আগেই টেটের প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটির নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেন এক পরীক্ষার্থী। সেই মামলারই শুনানিতে এমন নির্দেশ দিয়েছে আদালত।

ঘটনার দিন পরীক্ষার ৩২টি প্রশ্নপত্রের পাতার মধ্য়ে ৪টি পাতা হোয়াটসঅ্যাপে বাইরে ছড়িয়ে পড়ে। তা নিয়ে থানায় অভিযোগও দায়ের হয়। তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
আদালতের তরফে জানানো হয়েছে সেই তদন্ত শেষ না হলে কোনওমতেই ফলপ্রকাশ করা যাবে না। পাশাপাশি আগামী দুই মাসের মধ্য়ে পুলিশি তদন্ত শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে।












Click it and Unblock the Notifications