গঙ্গারামপুর পুরসভার অনাস্থা বৈঠক বাতিল, হাইকোর্টের নির্দেশে ব্যাকফুটে তৃণমূল

গঙ্গারামপুর পুরসভায় মঙ্গলবারের অনাস্থা বৈঠক বাতিল ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় অনাস্থা ভোটে স্থগিতাদেশ জারি করেন।

গঙ্গারামপুর পুরসভায় মঙ্গলবারের অনাস্থা বৈঠক বাতিল ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় অনাস্থা ভোটে স্থগিতাদেশ জারি করেন। ৫ আগস্ট অনাস্থা বৈঠক হবে বলে ঘোষণা করেন তিনি। একইসঙ্গে তিনি নির্দেশ দেন, ১৮ জন কাউন্সিলরকে পুলিশি নিরাপত্তা দিতে হবে।

গঙ্গারামপুর পুরসভার অনাস্থা বৈঠক বাতিল, হাইকোর্টের নির্দেশে ব্যাকফুটে তৃণমূল

দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্রের বিজেপিতে যোগদান পর থেকেই অস্থিরতা শুরু হয়। লোকসভা নির্বাচনে বালুরঘাটে তৃণমূলের হারের পর বিপ্লব মিত্রকে পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। বালুরঘাটের পরাজিত প্রার্থী অর্পিতা ঘোষকে জেলা সভাপতি করা হয়। তারপরই বিল্পব মিত্র দল ছাড়ার সিদ্ধান্ত নেন। এবং বিজেপিতে যোগ দেন।

বিপ্লববাবুর ভাই প্রশান্ত মিত্র গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান। বিল্পববাবু দলবদল করে বিজেপিতে যোগ দেওয়ার পরই তাঁর ভাইকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপরই আড়াআড়ি ভেঙে যায় তৃণমূল কংগ্রেস। ১৮ ওয়ার্ডের গঙ্গারামপুর পুরসভার ৮ জন কাউন্সিলর প্রশান্ত মিত্রের পক্ষ নেন। বাকি ১০ জন কাউন্সিলর প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অনাস্থা আনেন।

২৩ জুলাই এই অনাস্থা বৈঠক হওয়ার কথা ছিল। তার আগে বাকি ১০ কাউন্সিলররা আনা অনাস্থার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন প্রশান্তবাবুরা। সেই মামলার রায়ে বিচারপতি ২৩ জুলাই অনাস্থা বৈঠক অবৈধ ও বাতিল ঘোষণা করেন। এই অনাস্থা বৈঠক হবে ৫ অগাস্ট। সেদিন পুরসভার ১৮ জন কাউন্সিলরকে পুলিশি নিরাপত্তা দিতে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+