পাচার হওয়া নির্যাতিতার ক্ষতিপূরণের টাকা খরচ নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তি খারিজ হাইকোর্টে
পাচার হওয়া নির্যাতিতার ক্ষতিপূরণের টাকা খরচ নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তি খারিজ হাইকোর্টে
দুই নির্যাতিতার ক্ষতিপূরণ টাকা খরচ সংক্রান্ত মামলায় রাজ্যের লিগ্যাল এইড সার্ভিস অথরিটি বা আইনি পরিষেবা কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই বিজ্ঞপ্তি খারিজের নির্দেশ দেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।

মামলাকারী দুই মহিলার আইনজীবী কৌশিক গুপ্ত অর্ণব নন্দি জানান, বছর কয়েক আগে ভিন রাজ্যে পাচার হওয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই মহিলা উদ্ধার হয়। এরপর তারা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন জানান।
কিন্তু জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ তাদের ক্ষতিপূরণের টাকা কম দিচ্ছে এই সন্দেহ তারা রাজ্যের আইনি পরিষেবা কর্তৃপক্ষের দ্বারস্থ হন। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে রাজ্য লিগাল সার্ভিস অথরিটি বা আইনি পরিষেবা কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেন ক্ষতিপূরণের ৭৫% টাকা ১০ বছরের জন্য ব্যাংকে জমা রাখতে হবে। বাকি ২৫% টাকা নগদ পাবেন তারা। জমা রাখা এই ৭৫% টাকার সুদ তারা প্রতি মাসে পাবে।
আইনি পরিষেবা কর্তৃপক্ষের এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্চ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই দুই মহিলা।
আদালতে মামলাকারী আইনজীবীরা আরও জানান, দুটি পৃথক মামলায় আবেদনে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাচার হওয়া দুই মহিলা সরকার থেকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাওয়ার কথা, কিন্তু তাঁর সামান্য কিছু টাকা তারা হাতে পেয়েছে।
তাদের দাবি, 'সরকার তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলেই তারা ক্ষতিপূরণ হিসেবে ওই টাকা পেয়েছে। সেই টাকা তারা কিভাবে খরচ করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সরকার এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। সরকার ঠিক করে দিতে পারেনা তারা একসঙ্গে টাকা খরচ করবে না খেপে খেপে টাকা খরচ করবে।'
তবে মামলায় সরকারি কৌঁসুলির দাবি, নির্যাতিতার পরিবার অহেতুক যাতে খরচ না করেন সে কারণেই বিজ্ঞপ্তি জারি করে নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।












Click it and Unblock the Notifications