প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অ্যাসিড ছুড়ল ‘প্রেমিক’, খড়্গপুরে আক্রান্ত তরুণী
ফের অ্যাসিড হামলা রাজ্যে। ‘প্রেমিক’-এর রোষানল থেকে বাঁচতে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হল না। প্রেমিকের ছোড়া অ্যাসিডে পুড়ল তাঁর পিঠ।
পশ্চিম মেদিনীপুর, ২০ মার্চ : ফের অ্যাসিড হামলা রাজ্যে। 'প্রেমিক'-এর রোষানল থেকে বাঁচতে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হল না। প্রেমিকের ছোড়া অ্যাসিডে পুড়ল তাঁর পিঠ। রবিবার রাতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মালঞ্চে ঘটে এই ঘটনা। খড়গপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার।
তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে, প্রণয়ঘটিত সম্পর্কের কারণেই এই অ্যাসিড হামলার ঘটনা। মালঞ্চের বাসিন্দা আক্রান্ত তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল স্থানীয় এক যুবকের। তাঁদের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার পরই তরুণীকে উত্যক্ত করত অভিযুক্ত যুবক। প্রাণে মারারও হুমকি দেওয়া হয়েছিল তরুণীকে। শেষ পর্যন্ত তরুণীর উপর অ্যাসিড হামলা চালানো হয়ে বলে অভিযোগ।

অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তরুণীর পরিবার পুলিশের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছিল আগেই। তারপরই রবিবার রাতে অ্যাসিড হামলার ঘটনা। নির্যাতিতার পরিবার থানায় জানিয়েছে, মুখে কাপড় বেঁধে এসেছিল দুষ্কৃতীরা। তাই কারা অ্যাসিড হামলা করেছে, তা স্পষ্ট না বোঝা গেলেও, তাঁদের অভিযোগের তির প্রেমে প্রত্যাখ্যাত যুবকের দিকেই।
রবিবার রাত আটটা নাগাদ বাড়ির সামনে ঘোরাঘুরি করছিল দুই যুবক। সুযোগ বুঝে তারাই বাড়িতে ঢুকে তরুণীকে লক্ষ্য করে অ্যাসিড বাল্ব ছোড়ে। তরুণী পালাতে গেলে তাঁর পিঠে লাগে অ্যাসিড। পিঠের বেশ কিছুটা অংশ পুড়ে যায়। খড়গপুর থানার পুলিশ তদন্ত নেমে খতিয়ে দেখছে কারা এই হামলার ঘটনায় যুক্ত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications