রায়গঞ্জ হাসপাতালের দুরবস্থা ফেসবুকে পোস্ট করে কর্তৃপক্ষের রোষে নার্স
হাসপাতালের দুরবস্থার চিত্র সোশ্যাল মিডিয়ার তুলে ধরে কর্তৃপক্ষের রোষানলে পড়লেন এক নার্স। সোশ্যাল মিডিয়ার ওই ছবি মারাত্মক প্রভাব ফেলায় প্রতিনিয়ত তাঁকে হেনস্থা ও হুমকির মুখে পড়তে হচ্ছে।
উত্তর দিনাজপুর, ১ এপ্রিল : হাসপাতালের দুরবস্থার চিত্র সোশ্যাল মিডিয়ার তুলে ধরে কর্তৃপক্ষের রোষানলে পড়লেন এক নার্স। সোশ্যাল মিডিয়ার ওই ছবি মারাত্মক প্রভাব ফেলায় প্রতিনিয়ত তাঁকে হেনস্থা ও হুমকির মুখে পড়তে হচ্ছে। উত্তর দিনাজপুরে রায়গঞ্জ হাসপাতাল এখন সরগরম নার্স শাসনে। এর আগে এক সেনাকে হুমকির মুখে পড়তে হয়েছিল, এবার হাসপাতালের দুরবস্থার নিয়ে অভিযোগে নার্স পড়লেন ঘোর ফ্যাসাদে।

কয়েকদিন আগে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ হাসপাতালের দুরবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নার্স অর্পিতা দত্ত গঙ্গোপাধ্যায়। তিনি ওই হাসপাতালেই কর্মরত। নিজের মোবাইলে হাসপাতালের সিসিইউ-এর বেহাল অবস্থার ছবি তোলেন অর্পিতাদেবী। তারপর তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। সেই ছবি মারাত্ম প্রভাব ফেল সোশ্যাল সাইটে।
এরপরই হাসপাতালে এলে হুমকির মুখে পড়তে হয় অর্পিতাদেবীকে। প্রতিনিয়ত তাঁকে লাঞ্ছিত হতে হচ্ছে বলে অভিযোগ। হেনস্থা-গঞ্জনা তো আছেই, এমনকী হুমকিও দেখানো হচ্ছে। তাঁর কথায়, স্বাস্থ্য ভবন সচেষ্ট হয় হাসপাতালের উন্নয়নে। কিন্তু হাসপাতালে এসে কাজ আটকে যায়। কোনও উন্নয়ন হয় না। হাসপাতালের বিরুদ্ধে ফেসবুকে মুখ খোলায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। তাঁর পক্ষে হাসপাতালে কাজ করাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।












Click it and Unblock the Notifications