দেবের কেন্দ্রে হাত মোচড়ানোর দাওয়াই! কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যে বিতর্কে জেলা সভাপতি
এবার দেবকে পাশে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতচ মুচড়ে দেওয়ার পরামর্শ দিয়ে হিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি অজিত মাইতি।
এবার দেবকে পাশে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতচ মুচড়ে দেওয়ার পরামর্শ দিয়ে হিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি অজিত মাইতি। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর এদিনই প্রথমবার ঘাটাল লোকসভা কেন্দ্রে কর্মীসভা করতে এসেছিলেন চলচ্চিত্র তারকা দেব তথা দীপক অধিকারী। সেখানেই অজিত বলেন, কেন্দ্রীয় বাহিনী ভয় দেখালে তাদের হাত মুচড়ে দিতে হবে।

গত লোকসভায় ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে আড়াই লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন দেব। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এবার জয়ের ব্যবধান হোক অন্তত সাড়ে তিন লক্ষ চাই। চাহিদা পূরণে প্রথম থেকেই জোর কদমে নেমে পড়লেন দেব। সঙ্গে রয়েছেন গতবার তাঁর প্রতিদ্বন্দ্বী হওয়া দলের বিধায়ক 'ডাক্তারবাবু' মানস ভূইঞা।
বুধবার ভোট প্রচারে ঘাটালে এসে দেব জানান, মানুষ যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে। তিনি ফের জিতলে এলাকা ও বাঙলার উন্নয়ন চেয়ে সরব হবেন। দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন , অন্য দল কারা কী ভাবল, কী বলল, সেসবে কান না দিয়ে ভোট শান্তিপূর্ণভাবে করাতে হবে। সেই সঙ্গে তিনি বলেন, মমতা যে ভাবে পশ্চিমবঙ্গে কাজ করে চলেছেন, তা অন্য কেউ করে পারেনি। তাই এমন ব্যক্তির হাতেই দেশ চালানোর দায়িত্ব থাকা উচিত।












Click it and Unblock the Notifications