বিজেপিতে যোগ দিতে চলেছেন হাসিন জাহান! লকেটের সঙ্গে দীর্ঘ বৈঠকে জল্পনা তুঙ্গে
কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন হাসিন জাহান। মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান শনিবার সন্ধ্যায় হঠাৎ বঙ্গ বিজেপির দফতরে হাজিন হন।
কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন হাসিন জাহান। মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান শনিবার সন্ধ্যায় হঠাৎ বঙ্গ বিজেপির দফতরে হাজিন হন। সঙ্গে ছিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। বিজেপির রাজ্য দফতরে প্রায় ৪০ মিনিট ছিলেন হাসিন। তাতেই জল্পনার পারদ চড়ছে।

দলবদল নয়, সৌজন্য সাক্ষাৎ
লকেটের সঙ্গে তিনি একই গাড়িতে রাজ্য দফতর ছেড়ে যান। যদিও বিজেপিতে যোগদানের ব্যাপারটি উভয় পক্ষের কেউই স্বীকার করেননি। হাসিন বলেন, লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচিতি। সে কারণেই তিনি সাক্ষাৎ করতে এসেছিলেন। এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎ।

বঙ্গ বিজেপিতে যোগদান জল্পনা
হাসিন বিজেপির রাজ্য দফতরে আসায় দলবদলের জল্পপা মাথাচাড়া দিয়ে ওঠে। ২০১৮-র ১৬ অক্টোবর তিনি মুম্বইয়ে কংগ্রেসে যোগদান করেন। কিন্তু যোগদানের পরও তিনি কংগ্রেসে নিষ্ক্রিয় ছিলেন। এখন বাংলায় বিজেপির হাওয়ায় গা ভাসাতে তিনি বঙ্গ বিজেপিতে যোগদান করতে পারেন।

আগে মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন
হাসিন দীর্ঘদিন গার্য্সস্থ অশান্তিতে ভুগছেন। তিনি তাঁর স্বামী ক্রিকেটার মহম্মদ শামি ও তাঁরা দাদার বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেন। তাঁদের নামে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। ঘটনার ঠিক পরেই শামির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন।

কংগ্রেস ছেড়ে বিজেপিতে, জল্পনা
তারপর তিনি মুম্বইয়ে পাড়ি দেন। সেখানে পুরনো পেশা মডেলিংয়ে ফেরেন তিনি। অভিনয় করেন দু-একটা সিনেমায়। এরই মধ্যে মুম্বই কংগ্রেসে যোগদান করে রাজনীতিতেও পসার জমানোর চেষ্টা করেন। শেষপর্যন্ত কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা তুঙ্গে এখন।












Click it and Unblock the Notifications