Hanuman Jayanti: আদালতের নির্দেশ মেনে রাজ্যে এলো কেন্দ্রীয় বাহিনী, শুরু রুটমার্চ
ভোটে কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত ঠিক ছিল কিন্তু হনুমান জয়ন্তীতেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সত্যিই উদ্বেগজনক বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যেই কলকাতা , হাওড়া এবং হুগলির একাধিক জায়গায় রুট মার্ট শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা হুগলি এবং ব্যারাকপুরে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। একবালপুর, হেস্টিংস, পোস্তা, আমহার্স্ট স্ট্রিট, জোড়াবাগান সহ শহরের একাধিক জায়গায় শুরু হয়েছে রুটমার্চ। হাওড়া এবং হুগলিতেও একাধিক জায়গায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। হনুমান জয়ন্তীর মিছিলে যাতে অশান্তি না ছড়ায় তার জন্যই এই কেন্দ্রীয় বািহনী মোতায়েন করা হয়েছে। ৮টি সেকশনে ভাগ করে কলকাতায় রুটমার্চ করছে আধা সেনার জওয়ানরা।

গতকালই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন হনুমান জয়ন্তীতে অশান্তি এড়াতে কড়া ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে রাজ্যের একাদিক জায়গায়। সেই মত কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনী চাওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। স্পর্শকাতর এলাকা গুলিতে ১৪৪ ধারা জারি করা হবে এবং কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ রুটমার্চ করবে বলে নির্দেশ দিয়েছিল।
তারপরেই সকালেই শহরের একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনী টগল দিতে শুরু করেছে। কলকাতা হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা জেলার একাধিক জায়গায় চলছে কেন্দ্রীয় বািহনীর রুটমার্চ। শহর কলকাতাতেও একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করছে। পোস্তা, একবালপুর, গার্ডেনরিচ , আমহার্স্টস্ট্রিট, জোড়াবাগনে টহল দিচ্ছে আধাসেনা।

অন্যদিকে হাওড়া, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর কমিশনারেটের বরানগর, ব্যারাকপুরে চলছে আধাসেনার টহল। সেই সঙ্গে একাধিক জায়গায় পুলিশি টহল চলছে। হাওড়ায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। রামনবমীর অশান্তির পরেই বাড়তি তৎপরতা নেওয়া হয়েছে হাওড়া এবং রিষড়ার জন্য। সেখানে স্পর্শ কাতর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
হনুমান জয়ন্তীর মিছিলের জন্য ২৭ দফার গাইডলাইন জারি করেছে কলকাতা পুলিশ। তাতে বলা হয়েছে কেবল মাত্র যারা গত ৫ বছর ধরে হনুমান জয়ন্তীর অনুষ্ঠান করছেন তাঁরাই অনুমতি পাবেন। বাকি নতুন কোনও সংস্থাকে অনুমতি দেওয়া হবে। প্রতিটি মিছিলের রুট পুলিশ ঠিক করে দেবে। কোথায় মিছিল শুরু হবে এবং কোথায় শেষ হবে সবটাই ঠিক করে দেবে পুলিশ। ১০০ জনের বেশি মিছিলে অংশ নেওয়া যাবে না। মিছিলে কোনও অশান্তি হলে তার দায় নিতে হবে আয়োজকদের।












Click it and Unblock the Notifications