নিষিদ্ধপল্লিতে যৌনকর্মীর ঘরে যুবকের ঝুলন্ত দেহ! চাঞ্চল্য ইসলামপুরে

যৌনকর্মীর ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহের ইসমাইলচকে।

মালদহ, ১ নভেম্বর : যৌনকর্মীর ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহের ইসমাইলচকে। সোমবার রাতে ইসলামপুর থানার ইসমাইলচকের নিষিদ্ধপল্লি থেকে রজ্জার মহম্মদ (২০) নামে ওই যুবকের দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, পেশায় রং মিস্ত্রি রজ্জাকের দেহ এক যৌনকর্মীর ঘর থেকে উদ্ধার হয়।

ইসলামপুরেরই পুলডাঙ্গি এলাকায় তাঁর বাড়ি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দু'দিন আগে সিকিম থেকে মালদহে ফেরেন রজ্জাক। কিন্তু বাড়ি না গিয়ে রাজ্জাক সোজা ইসলামপুরের নিষিদ্ধপল্লিতে গিয়ে ওঠেন। সোমবার রাতে নিষিদ্ধপল্লিতে যৌন কর্মীর ঘরে রাজ্জাকের ঝুলন্ত মৃতদেহটি দেখতে পেয়ে খবর দেওয়া হয় থানায়।

নিষিদ্ধপল্লিতে যৌনকর্মীর ঘরে যুবকের ঝুলন্ত দেহ! চাঞ্চল্য ইসলামপুরে

ইসলামপুর থানার পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। রজ্জাকের বাড়ির লোক তাঁর দেহ শনাক্ত করে। পরিবারের অভিযোগ, রজ্জাককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে ইসলামপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়।

স্থানীয়দের অভিযোগ, এই নিষিদ্ধপল্লিতে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। পুলিশের কাছে তাঁরা এই নিষিদ্ধপল্লি তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন। খুন না আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকে ফেরার ওই যৌনকর্মী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+