মাটি খুঁড়তেই বেরিয়ে এল আস্ত হ্যান্ড গ্রেনেড, উদ্ধারের পরই উত্তেজনা বাঁকুড়ার গ্রামে
পাঁচিল তৈরির জন্য ভিত তৈরি হচ্ছিল ৬০ নম্বর জাতীয় সড়কের একটি জমিতে। তখনই মাটির ভিতর থেকে পাওয়া যায় গ্রেনেডটি।
মাটি খুঁড়তেই বেরিয়ে এল গ্রেনেড। বাঁকুড়ার ওন্দার কমলা গ্রামে এই হ্যান্ড গ্রেনেড উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার ওই গ্রামে পাঁচিল তৈরির জন্য ভিত তৈরি হচ্ছিল ৬০ নম্বর জাতীয় সড়কের একটি জমিতে। তখনই মাটির ভিতর থেকে পাওয়া যায় গ্রেনেডটি। তা নিয়ে এলাকায় উৎসাহী জনতা ভিড় জমায়, তৈরি হয় কৌতুহল।

এরপর পুলিস এসে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। এলাকার মানুষের দাবি ওই হ্যান্ড গ্রেনেডটি কী করে ওই জায়গায় এল, তার প্রকৃত তদন্ত হোক। এর পিছনে কী রহস্য রয়েছে, তা উদঘাটন হোক। ওই পাঁচিল তৈরির কাজে নিযুক্ত এক শ্রমিক জানান, গ্রেনেডটি প্লাস্টিকে মোড়া ছিল। বেগুনের মতো দেখতে, পরক্ষণেই বোমা ভেবে নীচে ফেলে দিই।
পুলিশ খতিয়ে দেখছে, কীভাবে ওই এলাকায় আসতে পারে হ্যান্ড গ্রেনেড। এক সময়ে মাওবাদীদের মুক্তাঞ্চল ছিল জঙ্গলমহল। তখন থেকেই কি ওই এলাকায় গ্রেনেড পুঁতে রাখা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, গ্রেনেডটি মরচে ধরা ছিল এবং দেখে মনে হয় অনেকদিনই মাটচির নীচে ছিল। ফরেনসিকে পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরই তা স্পষ্ট করে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications