নতুন সাজে হলদিবাড়ি রেলস্টেশন, উদ্বোধন করলেন সাংসদ
নতুন সাজে হলদিবাড়ি রেলস্টেশন, উদ্বোধন করলেন সাংসদ
হলদিবাড়ি চিলাহাটি রেলপথ পুনরায় চালুর জন্য হলদিবাড়ি রেল স্টেশনের পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ করা হয়। মঙ্গলবার সেই নতুন স্টেশন ভবনের দ্বিতীয় বার উদ্বোধন করেন জলপাই গুড়ির সাংসদ জয়ন্ত রায়। ইতি পূর্বে এই ভবন এর উদ্বোধন করেন ডি আর এম কনস্ট্রাকশন। আমন্ত্রণ পত্রে বিধায়ক এর নাম থাকলেও পূর্ব ঘোষণা অনুসারে তিনি উপস্থিত হন নি। উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম রবীন্দ্রকুমার ভর্মা, এনজেপির এডিআরএম সুমন রাই, সিনিয়র ডিসিএম বিবেকানন্দ দিবেদী, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার অশোক দত্ত প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডক্টর জয়ন্ত রায় জানান হলদিবাড়ি চিলাহাটি র মধ্যে মালগাড়ি চালু হওয়ার পর তিনি যাত্রী ট্রেন চালানোর দাবি জানাবেন। সেই সাথে হলদিবাড়ি কোলকাতা সুপার ফাস্ট ট্রেনকে প্রতিদিন চালানোর দাবি তিনি করেছেন। ডি আর এম জানান এখনই হলদিবাড়ি থেকে দার্জিলিং মেইল ট্রেন তুলে নেওয়া হচ্ছে না।
মঙ্গলবার হলদিবাড়ি রেল স্টেশন চত্বরে রাজ্য পুলিশ ও আর পি এফ এর পক্ষ থেকে বাহিনী মোতায়েন ছিল।হলদিবাড়ি থানার আই সি দেবাশিষ বোস নিজে নিরাপত্তার দায়িত্ব দেখ ভাল করেন। প্রথমবার ডি আর এম এর আগমন উপলক্ষে সাজসাজ রব ছিল হলদিবাড়িতে। সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল মঙ্গলবারের এই অনুষ্ঠানে।












Click it and Unblock the Notifications