হলদিয়ায় উঠে আসছে বলিউড, অনুষ্ঠানের কাণ্ডারি শুভেন্দু অধিকারী

হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে আগামী ৯ থেকে ১৮ ফেব্রুয়ারি হলদিয়ায় বসতে চলেছে হলদিয়া মেলা ২০১৮। মুম্বইয়ের বিশিষ্ট শিল্পীদের সঙ্গে থাকবেন টলিউডের শিল্পীরাও।

হলদিয়া পুরসভা ও হলদিয়া উন্নয়ন পর্ষদের যৌথ উদ্যোগে আগামী ৯ ই ফ্রেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে হলদিয়া মেলা। চলবে ১৮ই ফ্রেব্রুয়ারি পর্যন্ত। হলদিয়া হলদিয়ার রানিচকে সংহতি ময়দানে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় সংস্কৃতিক সন্ধ্যায় যেমন এক ঝাঁক বলিউড ও টলিউডের শিল্পী থাকছেন। তেমনি প্রতিদিন থাকছে, সেমিনার, আলোচনা সভা,খেলাধুলা সহ নানা অনুষ্ঠান। বাম আমলে হলদিয়া উৎসব নামে পরিচিত হলেও ২০১১-তে শাসন ক্ষমতায় পরিবর্তনের পর হলদিয়া উৎসব থেকে পরিবর্তিত হয়ে হলদিয়া মেলা নামকরণ হয়। মূলত শাসকদলের উদ্যোগেই হলদিয়ায় হলদিয়া মেলা অনুষ্ঠিত হয়ে চলেছে গত ৫ বছর ধরে।

হলদিয়ায় উঠে আসছে বলিউড, অনুষ্ঠানের কাণ্ডারি শুভেন্দু অধিকারী

হলদিয়ায় সতীশ সামন্ত মঞ্চের পাশের মাঠে বসছে হলদিয়া মেলা। ইতিমধ্যেই মেলার প্রস্তুতি পরিদর্শন করেছেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মেলায় বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে থাকছে কৃষি এবং ফুল মেলা। মেলায় এবারেই প্রথম স্টল দিচ্ছেন অপূর্ব পাঁজা। মেলার ইন্ডাস্ট্রিয়াল জোন-এ বড় স্টল স্থানীয় এই উদ্যোগীর। তাঁর স্টলে থাকবে, নানা মডেল আর প্রকৃতি বিষয়ক সামগ্রী। মহাপুরুষ থেকে পাখি, জীবজন্তু, নানা জিনিষ থাকছে। ফাইবারে তৈরি জিনিসও থাকছে ওই স্টলে।

দশদিনের মেলায় ১০ দিনেই থাকছেন মুম্বইয়ের শিল্পীরা। অনুষ্ঠানে থাকবেন আশা ভোঁসলে, শিল্পা শেট্টি, কুমার শানুও। একনজরে দেখে নেওয়া যাক কোনদিনের অনুষ্ঠানে কে কে থাকছেন।

হলদিয়ায় উঠে আসছে বলিউড, অনুষ্ঠানের কাণ্ডারি শুভেন্দু অধিকারী

হলদিয়ায় উঠে আসছে বলিউড, অনুষ্ঠানের কাণ্ডারি শুভেন্দু অধিকারী

এছাড়াও প্রায় প্রতিদিনই থাকবেন টলিউডের শিল্পীরা। হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক জানিয়েছেন, ৮ থেকে ৮০ সকলের কথা ভেবেই হলদিয়া মেলায় খেলাধুলা, সেমিনার, আলোচনাসভা, সহ একাধিক কর্মসূচি রাখা হয়েছে। মেলার নিরাপত্তার ব্যবস্থাও আঁটোসাটো করা হচ্ছে। প্রতিদিন দুপুর ১ টা থেকে রাত্রি ৯ পর্যন্ত মেলা চলবে। মেলায় দর্শনার্থীদের যাতায়াতের জন্য বাস ও ট্রেনের বিশেষ ব্যবস্থা থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+