Tapasi Mondal: ২৬ এর আগে বড় ধাক্কা শুভেন্দু গড়ে! তৃণমূলে যোগ হলদিয়ার বিজেপি বিধায়কের

Tapasi Mondal: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে বড় ভাঙন। তাও আবার কিনা খোদ শুভেন্দু অধিকারী গড়ে। তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে আজ সোমবার তিনি তৃণমূলে যোগ দিলেন। এদিন তাপসী মণ্ডলের সঙ্গেই শাসকদলে যোগ দিয়েছেন বিজেপির জেলা শীর্ষ এক আধিকারিক।

যা নিঃসন্দেহে ২৬ এর বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপির কাছে বড় ধাক্কা। শুধু তাই নয়, হলদিয়ার মতো জেলায় শাসকদল তৃণমূলের শক্তি আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে (Tapasi Mondal) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ''তাপসী দল ছাড়ার বিষয়ে এক মাস আগেই খবর ছিল''।

taapasi mandal

বলে রাখা প্রয়োজন, হলদিয়ার প্রভাবশালী একজন নেত্রী তাপসী। দীর্ঘ সময় সিপিএমে ছিলেন। ২০১৬ সালে বাংলা জুড়ে তৃণমূল ঝড়। সেই সময় হলদিয়ায় কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হিসাবে দাঁড়ান তাপসী মণ্ডল। প্রবল তৃণমূল ঝড়েও হলদিয়ার বাম দুর্গ অক্ষত রাখেন। বড় ভোটে জয় পান। সেই সময় তৃণমূলে শুভেন্দু অধিকারী। কাজে আসেনি অধিকারী ম্যাজিকও। পরে যদিও ঘুরে যায় খেলা।

দলবদল করেন তাপসী মণ্ডল। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলে তাপসীও সিপিএম ছাড়েন। যোগ দেন বিজেপিতে। এমনকী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাপসী হলদিয়া থেকে বিজেপির টিকিটে লড়েন। শুভেন্দু অধিকারী নিজে ময়দানে নামেন তাপসী মণ্ডলকে জেতাতে। বিজেপির টিকিটেও হলদিয়া থেকে জয়ও পান। সেই সময় থেকেই বিরোধী দলনেতার 'ঘনিষ্ঠ' বৃত্তেই তাপসী মণ্ডলকে দেখা গিয়েছে। সম্প্রতি শোনা যায় একাধিক ইস্যুতে বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে।

তাপসী মণ্ডলকে সাংগঠনিক জেলা সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকী বিজেপির শ্রমিক সংগঠনেও প্রভাব কমতে থাকে। শুধু তাই নয়, তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একাধিক ইস্যুতে সংঘাত চরমে ওঠে। শোনা যায় এরপরেই হলদিয়ার বিজেপি বিধায়কের দলবদল করতে পারেন। যোগ দিতে পারেন তৃণমূলে। সেই জল্পনাকে সত্যি করেই আজ সোমবার বিজেপি ছেড়ে শাসকদলে যোগ দিলেন তাপসী মণ্ডল।

তৃণমূলে যোগ দিয়েই এদিন তাপসী বিভাজনের রাজনীতি নিয়ে বিজেপিকে একহাত নেন। বলেন, বিভাজনের রাজনীতি চলছে এই রাজ্য। আর এই রাজনীতি মেনে নেওয়া ক্রমশ কঠিন হচ্ছিল। বিভিন্নভাবে প্রতিবাদ করেছিলাম। কিন্তু লাভ হয়নি। আর সেই কারণেই তৃণমূলে যোগ দেওয়া। শুধু তাই নয়, বাংলার উন্নয়ন এবং হলদিয়ার উন্নয়নের জন্যেই তৃণমূলে যোগ দেওয়া বলেও এদিন জানান তাপসী মণ্ডল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+