হাজি নুরুল ইসলাম অন্যায়ভাবে বসিরহাটে জিতেছেন? হাইকোর্টে আবেদন রেখা পাত্রের

লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম৷ প্রচারে ঝড় তুললেও, খুব একটা বেশি সুবিধা করতে পারেননি বিজেপি প্রার্থী রেখা পাত্র। এবার তৃণমূল সংসদের বিরুদ্ধেই আদালতে মামলা করলেন রেখা।

বসিরহাটের নির্বাচন সঠিক ভাবে হয়নি। হাজি নুরুল ইসলামের নির্বাচন কমিশনের কাছে দেওয়া তথ্যতেও ভুল রয়েছে। এই অভিযোগ করেছেন রেখা পাত্র। কলকাতা হাইকোর্টে আবেদন করে সেই নির্বাচন বাতিলের আর্জি রেখার।

Rekha Patra

রেখা পাত্র বলেন, হাজি নুরুল ইসলাম যে নমিনেশন জমা দিয়েছিলেন, সেখানেও ভুল রয়েছে। যে হলফনামা জমা দিয়েছেন, সেখানে ভুল আছে। নির্বাচনেও তিনি অন্যায়ভাবে জিতে আছেন। এটা আমরা মেনে নিচ্ছি না। কারণ, অন্যায় করেছেন উনি।"

তিনি আরও বলেন, " আমরা চাই এর বিচার হোক৷ সত্যতা মানুষের সামনে আসুক। তৃণমূল প্রার্থী যদি বিজেপির বিরুদ্ধে করতে পারেন। তবে ওনাদের বিরুদ্ধে হবে না কেন? বিচার সবার প্রতি সমান হওয়া চাই।" নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। দাবি করলেন রেখা।

রেখা এদিন আরও বলেন, মানুষ এমনিতেই জানতে পেরে গিয়েছেন। আরও একটু পরিষ্কার করে বিষয়টি জানতে পারে যাতে। উনি কতটা অন্যায় পথে চলছেন? কতটা অন্যায়ভাবে কাজ করছেন?

এবারের লোকসভা নির্বাচনে সন্দেশখালি ছিল অন্যতম ইস্যু। শেখ শাহজাহানের নেতৃত্বে তৃণমূল সন্দেশখালি এলাকায় প্রবল অত্যাচার চালিয়েছে। মহিলাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে। দীর্ঘ সময় ধরে মানুষের চাষের জমি দখল করে নেওয়া হয়েছে। এমনকী মহিলাদের রাতে পার্টি অফিসে পিঠে বানানোর জন্য ডাকা হত। এমন মারাত্মক অভিযোগ সামনে আসে।

শেখ শাহজাহান গ্রেফতার হয়। দলে দলে মহিলারা শাসক দলের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানান। সন্দেশখালির বাসিন্দা রেখা পাত্র আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন। বিজেপির পক্ষ থেকে তাকে প্রার্থী করা হয় বসিরহাট কেন্দ্রে। কিন্তু ভোটের লড়াইতে তেমন কোনও ছাপ ফেলতে পারেননি রেখা। তৃণমূল কংগ্রেস ওই আসনে বিপুল ভোটে জয়ী হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+