চৈত্রের শুরুতেই কালবৈশাখীর দাপট, ৭২ কিমির ঝড়ের সঙ্গে কলকাতায় দোসর শিলাবৃষ্টিও
এবার ফাল্গুন থেকেই শুরু হয়েছিল কালবৈশাখীর রমরমা। চৈত্রের শুরুতেই দাপট দেখতে শুরু করল কালবৈশাখী। রবিবার বিকেলের পরই অন্ধকার করে ঘনিয়ে এল মেঘ।
এবার ফাল্গুন থেকেই শুরু হয়েছিল কালবৈশাখীর রমরমা। চৈত্রের শুরুতেই দাপট দেখতে শুরু করল কালবৈশাখী। রবিবার বিকেলের পরই অন্ধকার করে ঘনিয়ে এল মেঘ। মুহূর্তেই বয়ে এল ঝড়, সঙ্গে দোসর হয়ে এল শিলাবৃষ্টি। খাস কলকাতার বুকে শিলাবৃষ্টির দেখা মিলল এবার। কালবৈশাখীর দাপট টের পেল দক্ষিণবঙ্গও। দুপুরের পর থেকেই রাঢ়বঙ্গের জেলায় শুরু হয়েছিল ঝড়-বৃষ্টি। আর সন্ধ্যার পর কালবৈশাখী শুরু হল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

রবিবার বিকেল সাড়ে পাঁচটার পর থেকেই মেঘ সাজতে শুরু করে। তারপরই আকাশ কালো করে মেঘ ঘনিয়ে আসে। রাঢ়বঙ্গে বৃষ্টি চলছিলই, এরপর দক্ষিণ কলকাতায় শুরু হয় বৃষ্টি। এবছর প্রথম শিলাবৃষ্টির আনন্দ উপভোগ করেন শহরবাসী। অনেকেই ঘরের বাইরে বেরিয়ে আসেন শিলাবৃষ্টি দেখতে।
পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের পর সন্ধ্যায় হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টি শুরু হয়। নদিয়ার কৃষ্ণনগরেও ঝড়বৃষ্টি হয়। ৭২কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঝড়। হাওয়া অফিস এই সতর্কতা জানিয়েছিল। সেইমতো সন্ধ্যা নামতেই শুরু হয় কালবৈশাখীর দাপট।












Click it and Unblock the Notifications