গুটখা, পানমশলা বিক্রিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল বাংলায়, বদলাবে কি বাস্তব চিত্র?

বাংলায় গুটখা, পানমশলা সহ তামাকজাত দ্রব্যের বিক্রি ও মজুতের উপর আগেই নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ল। রবিবার রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতরের তরফ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে। সেখানেই এই নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে।

অতীতে রাজ্যে গুটখা, পানমশলা সহ তামাকজাত দ্রব্যের বিক্রি ও মজুতের উপর নিষেধাজ্ঞা ছিল৷ সেই মেয়াদ নভেম্বর মাসে শেষ হওয়ার কথা। সেই হিসেবে অক্টোবরের শেষেই ফের নিষেধাজ্ঞা বিষয়ক বার্তা প্রকাশিত হল৷ নবান্ন থেকে ওই নির্দেশের মেয়াদ আরও বাড়ানো হয়েছে।

Nabanna

৭ নভেম্বর থেকে গুটখা, পানমশলা সহ তামাকজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হচ্ছে। আগামী এক বছর এই নিষেধাজ্ঞা জারি করা থাকছে। এই কথাও নির্দেশনামায় জানানো হয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের ৯২ (২) ধারায় বলা হয়েছে, তামাক ও নিকোটিন জাতীয় বস্তু স্বাস্থ্যর পক্ষে ক্ষতিকর। সেই কারণে এই সব বস্তু ব্যবহার ও বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে।

সরকারের তরফে বার্তায় বলা হচ্ছে, গুটখা এবং পানমশলা খাদ্যের উপাদান। সেখানে তামাক অথবা নিকোটিন ব্যাপকভাবে উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এগুলি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই পশ্চিমবঙ্গ রাজ্যে গুটখা এবং পানমশালা বিক্রি নিষিদ্ধ করা সমীচীন।

২০০৬ সালে কেন্দ্রের তরফে খাদ্য সুরক্ষা ও গুণগত মান আইন অনুসারে নিকোটিন, তামাক জাতীয় পণ্য ক্ষতিকারক বলা হয়৷ একাধিক রাজ্য সেই সব জিনিস কেনাবেচার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে৷ পশ্চিমবঙ্গ সরকারও সেই নিষেধাজ্ঞা জারি করেছিল৷ সেই সময়কাল আরও এক বছর এবার বাড়ানো হল।

রাজ্যের কোথাও পানমশলা, গুটখা ৭ নভেম্বর থেকে পাওয়া যাবে না। মজুত করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। এই কথা বলা হচ্ছে। তাহলে কি এবার ছবিটা বদলাবে? প্রশ্ন থাকছেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+