স্কুলের ফি কমানোর দাবিতে অভিভাবকদের বিক্ষোভ
ফের একবার ফি বৃদ্ধির প্রতিবাদে এবং স্কুলের ফি কমানোর দাবিতে অভিভাবকদের বিক্ষোভ নজরে এল শহরের এক নামী বেসরকারি স্কুলের বাইরে। বুধবার বেহালা ন্যাশনাল জেমস স্কুলের মাসিক ফি বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা সকাল থেকেই স্কুলের সামনে ডায়মন্ড হারবার রোডের উপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

(প্রতীকী ছবি)
স্কুলের এক অভিভাবক জানান, তারা অনেকক্ষণ ধরে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এনিয়ে কথা বলতে চাইছি, কিন্তু কোনোমতেই দেখা করতে রাজি হননি স্কুলের প্রধান। বরং স্কুল কর্তৃপক্ষকে অভিবাবকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, ইনক্লুডিং সমস্ত চার্জ দিতে হবে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে। সে ক্ষেত্রে অভিভাবকদের দাবি, তারা টিউশন ফি ছাড়া আনুষাঙ্গিক কোনো ফিস দেবে না।
এনিয়ে এদিন স্কুলের সামনে ব্যাপক উত্তেজনা এবং বিক্ষোভ দেখা যায় অভিবাবকদের। এক পক্ষ ডায়মন্ড হারবার রোডের উপর অবস্থান-বিক্ষোভ বসে যান।
এরপর পুলিশ এসে অভিভাবকদের সঙ্গে কথা বলেন। দুই পক্ষের বাদানুবাদে ন্যাশনাল জেমস স্কুলের অভিভাবকদের সঙ্গে পুলিশের হাতাহাতি লেগে যায়। পরে স্কুল কর্তৃপক্ষের প্রতিশ্রুতিতে অবস্থান-বিক্ষোভ তুলে নেন অভিবাবকরা। সাতদিনের মধ্যে এই বিষয়ে তিনি তাঁর সিদ্ধান্ত জানাবেন।












Click it and Unblock the Notifications