তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত ১, মার খেলেন পঞ্চায়েত প্রধানও

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তেজনা ছড়াচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকায়। কোথাও জব কার্ড বিলিকে কেন্দ্র করে চলছে গুলি, কোথা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ।

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ও মালদহের কালিয়াচকে। সন্দেশখালিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। জখম হয়েছেন আরও কয়েকজন। আর কালিয়াচকেও শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর জখম হয়েছে পঞ্চায়েত প্রধান-সহ চারজন। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তেজনা ছড়াচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকায়।

সন্দেশখালির জেলিয়াখালিতে এদিন উত্তেজনা ছড়ায় জব কার্ড বিতরণকে কেন্দ্র করে। শাসকদলের দুই গোষ্ঠী বিবাদে জড়িয়ে পড়ে। সেই বিবাদ গড়ায় সংঘর্ষে। শুধু হাতাহাতি বা লাঠালাঠি নয়, বোমাবাজি-গুলিও চলে এই ঘটনায়। ময়না দাস নামে এক মহিলা গুলিবিদ্ধ হন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত ১, মার খেলেন পঞ্চায়েত প্রধানও

আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাসকদলের এক গোষ্ঠী এলাকায় জবকার্ড বিলি করছিল, তখন তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর সদস্যরা তাঁদের উপর হামলা চালায়। মৃত মহিলা তৃণমূলের কর্মী বলে এলাকায় পরিচিত।

অপর ঘটনাটি ঘটে মালদহের কালিয়াচকে। কালিয়াচকের সিলামপুর পঞ্চায়েত এলাকায় একটি রাস্তা তৈরিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। রাস্তা কোথায় হবে, তা নিয়েই বিবাদের মধ্যেই একদল প্রধান-সহ তাঁর অনুগামীদের উপর চড়াও হয়।

বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় পঞ্চায়েত প্রধানকে। তাঁকে বন্দুকের বাঁট দিয়েও মারা হয়েছে বলে অভিযোগ। হামলাকারীদের সঙ্গে আগ্নয়াস্ত্রও ছিল বলে পুলিশের কাছে অভিযোগ জানান প্রধান। প্রধান-সহ চার জখম মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+