বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ অব্যাহত, এবার পুলিশকে লক্ষ্য করে গুলি
তৃণমূলের ব্লক সভাপতি ও তৃণমূল ব্লক যুব সভাপতির অন্তর্কলহ তুঙ্গে ওঠে পঞ্চায়েতে অনাস্থা আনাকে কেন্দ্র করে। আস্থা ভোটে ব্লক সভাপতির অনুগামী গ্রাম পঞ্চায়েত প্রধান পরাজিত হয়।
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ অব্যাহত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। শনিবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ বাধে। শুরু হয় গুলি-বোমার লড়াই। এদিনও এক সমর্থকের মৃত্যু হয় গোষ্ঠী সংঘর্ষের জেরে। এই নিয়ে বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের বলি হল দু-জন। পুলিশকে লক্ষ্য করেও গুলি চালানো হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রক্ষা পান পুলিশকর্মী।
তৃণমূলের ব্লক সভাপতি ও তৃণমূল ব্লক যুব সভাপতির অন্তর্কলহ তুঙ্গে ওঠে পঞ্চায়েতে অনাস্থা আনাকে কেন্দ্র করে। আস্থা ভোটে ব্লক সভাপতির অনুগামী গ্রাম পঞ্চায়েত প্রধান পরাজিত হয়। ব্লক যুব তৃণমূলের সভাপতির স্ত্রী গ্রাম পঞ্চায়েত প্রধান হন। আস্থা ভোটাভুটির পর থেকেই সংঘর্ষ বাধে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে।

বৃহস্পতিবার বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে ভোটাভুটি হয়। তারপর শুক্রবার সকাল থেকে দফায় দফায় বোমা ও গুলির লড়াই শুরু হয়। বাসন্তীর খাঁ-পাড়ায় সেই উত্তাপের রেশ চলছে থাকে শনিবারও। শুক্রবার সকালে পুলিশ ঢুকতে পারেনি। বিকেলে পুলিশ এলাকায় ঢোকে। রাতে টহল দেয়। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
শনিবার ফের সংঘর্ষ শুরু হলে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে। তখন পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি-বোমা ছোড়া হয়। অল্পের জন্য রক্ষা পান পুলিশকর্মীরা। বিশাল পুলিশবাহিনী নিয়ে গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ পুলিশ। দফায় দফায় সংঘর্ষ, গুলি, বোমাবাজি চলছে।












Click it and Unblock the Notifications