ভেড়ি নিয়ে সংঘর্ষ! শাসকের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে গুলিবিদ্ধ দুই
ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। ভেড়ির জল এবং মাটি কাটাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয় শুক্রবার সকালে। এই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাঁদের কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।
ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। ভেড়ির জল এবং মাটি কাটাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয় শুক্রবার সকালে। এই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাঁদের কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।

একসময়ে এসইউসি আর সিপিএম-এর সংঘর্ষ আর নেই। সারা রাজ্যের মতো কুলতলিও শুধুই ঘাস ফুলের দাপট। কিন্তু অন্য জায়গার মতো সেখানেও রয়েছে ক্ষমতার দ্বন্দ্ব।
কুলতলির মাধবপুরে গণেশ মণ্ডল এবং গোপাল মাঝি, এই দুজনই তৃণমূলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। কেউ কারও থেকে কম যান না। ফলে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন তারাও। ভেড়ির জল ও মাটি কাটাকে কেন্দ্র করে শুক্রবার সকালে এলাকায় সংঘর্ষ হয় এই দুই নেতার দুই গোষ্ঠীর মধ্যে। সংঘর্ষে গুলিবিদ্ধ হন জাহাঙ্গির গাজি এবং মোজারুল গাজি নামে দুই ব্যক্তি। প্রথমে তাঁদের ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলতলি থানার পুলিশ। দুপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Click it and Unblock the Notifications