শ্বশুরবাড়ির পাড়াতেই নিজের বিয়ের পাত্রী দেখতে গিয়েছিলেন, তারপরের ঘটনা ভয়াবহ
শ্বশুরবাড়ির এলাকাতেই এক তরুণীকে বিয়ে করার জন্য দেখতে এসেছিলেন স্বামী। সিদ্ধান্ত নিয়েছিলেন দ্বিতীয় বিয়ের। পাকা দেখার সময়ই ঘটল বিপত্তি।
স্ত্রী-সন্তানকে নিয়ে বেশ সুখেই কাটছিল দিন। সম্প্রতি তাঁদের সংসারে এসেছিল ফুটফুটে এক কন্যা সন্তান। স্ত্রী সেজন্য বাপের বাড়ির চলে আসার পর থেকেই হঠাৎ স্বামী যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। এরই মধ্যে শ্বশুরবাড়ির এলাকাতেই এক তরুণীকে বিয়ে করার জন্য দেখতে এসেছিলেন স্বামী। সিদ্ধান্ত নিয়েছিলেন দ্বিতীয় বিয়ের। সেজন্য পাকা দেখার সময়ই ঘটল বিপত্তি।

শ্বশুরবাড়ির লোকেরা জানতে পেরে গিয়েছিল প্রতিবেশী বাড়িতে পাত্র আসলে তাঁদেরই জামাই। একথা জানতে পেরেই জামাইকে পায়ে শিকল বেঁধে তালাবন্দি করে রাখলেন শ্বশুর বাড়ির লোকেরা। নদিয়ার শান্তিপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
নদিয়ার চাকদহের যশড়ার বাসিন্দা বছর ৩২-এর মানস পালের সঙ্গে বছর দুয়েক আগে বিয়ে হয়েছিল শান্তিপুরের দিপালী পালের সঙ্গে। এক মাস আগে তাঁদের এক কন্যা সন্তান হয়। কন্যা সন্তান জন্ম দেওয়ার আগে থেকেই স্ত্রী বাপের বাড়ি চলে আসার পর মানস আর যোগাযোগ করেনি তাঁর সঙ্গে।
এরই মধ্যে মঙ্গলবার দুপুরে নতুন করে বিয়ে করার জন্য পাত্রী দেখতে যান শ্বশুরবাড়ির পাড়ায়। খবর পেয়ে হাজির শ্বশুরবাড়ির লোকজন। চ্যাংদোলা করে জামাইকে তুলে এনে পায়ে শিকল পরিয়ে ঘরবন্দি করে রাখেন তাঁরা। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে জামাইকে উদ্ধার করে। স্ত্রী-সন্তান থাকতেও দ্বিতীয় বিয়ের জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications