ভোররাতে আনিসের বাড়িতে পুলিশ! গ্রামবাসীদের বিক্ষোভে দেহ তা তুলেই ফিরলেন সরকারি আধিকারিকরা
গ্রামবাসীদের প্রবল বাধায় (protest) কবর থেকে আনিস খানের (Anish Khan) দেহ (body) না তুলেই ফিরতে হল সরকারি আধিকারিকদের। এদিন ভোরে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য বিশাল পুলিশ বাহিনী আনিসের গ্রামে যায়। সেই সময়ই গ্রামবাসীরা জানা
গ্রামবাসীদের প্রবল বাধায় (protest) কবর থেকে আনিস খানের (Anish Khan) দেহ (body) না তুলেই ফিরতে হল সরকারি আধিকারিকদের। এদিন ভোরে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য বিশাল পুলিশ বাহিনী আনিসের গ্রামে যায়। সেই সময়ই গ্রামবাসীরা জানান, আনিসের বাবা সোমবার দেহ নেওয়ার কথা বলেছেন। বিডিওকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। এরপর বেশ কিছুক্ষণ অপেক্ষার করে ফিরে যান সরকারি আধিকারিকরা।

বিকেলে আনিসের পরিবারকে নোটিশ
শুক্রবার বিকেলে আনিস খানের বাড়িতে গিয়েছিলেন সিটের সদস্যরা। সেই সময় কবর থেকে দেহ তোলার জন্য পরিবারকে নোটিশও দেওয়া হয়। জানানো হয়েছিল শনিবার ভোরে কবর থেকে দেহ তোলা হবে এবং তা ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। সেই সময়ই পরিবারের তরফে জানানো হয়েছিল দ্বিতীয়বার ময়নাতদন্তে আপত্তি নেই পরিবারের। তবে শনিবারের পরিবর্তে সোমবার বিষয়টি করার জন্য বলেছিলেন। অন্যদিকে তদন্তকারীদের যুক্তি, দেরি করলে দেহে পচন ধরে যাবে।

বিক্ষোভের জেরে ফিরলেন সরকারি আধিকারিকরা
শনিবার ভোরে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিস খানের দেহ কবর থেকে তুলতে গ্রামে যায় পুলিশ। সঙ্গে ছিলেন আমতার এসডিপিও, ভিডিও এবং বিএমওএইচ। কবর থেকে দেহ তোলার সময় পরিবারের কোনও সদস্যের উপস্থিতি থাকার কথা। দেহ তুলে এসএসকেএম-এ নিয়ে যাওয়ার জন্য সরকারি পর্যায়ে প্রস্তুতি নিয়েই আসা হয়েছিল। প্রথমে মাইকিং করা হয়, আনিস খানের দেহ তোলা হবে। সেই সময়ই গ্রামবাসীরা বাধা দেন। পাশাপাশি আনিস খানের পরিবারের সদস্যরাই বলেন, আনিসের বাবা সোম়বার দেহ তোলার জন্য বলেছেন। তাহলে কেন শনিবার ভোরে পুলিশ এল? কার নির্দেশ এই কাজ করা হচ্ছে, প্রশ্ন তোলেন আমতার সারদা দক্ষিণ পাড়ার গ্রামবাসীরা। ধুন্ধুমার পরিস্থিতির জেরে শেষ পর্যন্ত সরকারি আধিকারিকরা ফিরে যেতে বাধ্য হন।

ভোরেও সিবিআই তদন্তের দাবি গ্রামবাসীদের
গ্রামবাসীরা বলেন, যেখানে আগে থেকেই কথা হয়ে গিয়েছে, সেখানে কেন ভোরে বিডিও ময়নাতদন্তের জন্য দেহ তুলতে এসেছেন। তাঁরা আরও অভিযোগ করেন, বিডিও দেহ চুরি করতে এসেছেন। সেই কারণেই তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁরা বলেন, ওদের হাতে দেহ তুলে দেওয়া যাবে না, সিবিআই তদন্ত করতে হবে।

উত্তর ২৪ পরগনার জেলা বিচারকের উপস্থিতিতে ময়নাতদন্ত
বৃহস্পতিবার হাইকোর্টের তরফে আনিস খানের দ্বিতীয়বারের ময়নাতদন্তের জন্য নির্দেশ দেয়। নির্দেশে বলা হয় জেলা বিচারকের উপস্থিতিতে ময়নাতদন্ত করতে হবে। ঠিক হয় উত্তর ২৪ পরগনা জেলা আদালতের বিচারকের উপস্থিতিতে ময়নাতদন্ত করতে হবে। ময়নাতদন্তের রিপোর্টের প্রতিলিপি আনিসের পরিবার এবং মামলাকারীকে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। তবে সিবিআইকে দিয়ে তদন্তের আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্ট।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications