দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত সরকারি আধিকারিক

দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত সরকারি আধিকারিক

অতিরিক্ত পরিমাণ মোরাম ও বালি নিয়ে যাওয়া গাড়ির বিরুদ্ধে তল্লাশি অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হলেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিক সহ কয়েকজন। বুধবার রাতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার সাহাচকের কাছে। যারা আহত হয়েছেন তাদের মধ্যে আছেন খড়গপুরের রেভিনিউ অফিসার সেখ ইয়াসিন। তার মাথাতে আঘাত লেগেছে। তাকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত সরকারি আধিকারিক

পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক (ভূমি সংস্কার দপ্তর) উত্তম অধিকারী জানিয়েছেন জেলার বিভিন্ন এলাকায় বালি ও মোরাম খাদান ও বেআইনি ভাবে অতিরিক্ত বালি ও মোরাম বোঝাই লরির বিরুদ্ধে অভিযান চলছে। বুধবার রাতেও এই ধরনের অভিযান চলে। ৬ নম্বর জাতীয় সড়কের ওপর সাহাচক এলাকায়, খড়গপুর মহকুমা ভূমি সংস্কার আধিকারিকের নেতৃত্বে অতিরিক্ত মোরাম ও বালি বোঝাই লরি থামিয়ে সেগুলোর কাগজপত্র দেখা হচ্ছিল। সেই সময় কয়েকজন তাদের ওপর হামলা চালায়। তাদের লক্ষ্য করে ইট ছোঁড়া হয়েছে। এই হামলাতে আমাদের দপ্তরের কয়েকজন আহত হয়েছেন। কারা ওই হামলা চালায় তার খোঁজ চালাচ্ছে পুলিশ। আমরাও একজনের নাম পেয়েছি। এই ধরনের হামলা চালিয়ে এই অভিযান বন্ধ করে দেওয়া যাবে না।"

জানা গিয়েছে যে এই জেলার বিভিন্ন এলাকায় বালি ও মোরাম খাদান আছে। কিছু খাদান চলছে বেআইনি ভাবে। এমনকি কোন রকমের কাগজপত্র ছাড়া ও কম মাল দেখিয়ে বেশি পরিমাণে বালি ও মোরাম নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি করে। এর ফলে একদিকে যেমন রাজস্ব ক্ষতি হচ্ছে তেমনি যথেচ্ছ ভাবে বালি তোলার জন্য নদীর ক্ষতি হচ্ছে। এই সব বন্ধ করার জন্য এখন জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। বেআইনি ভাবে গাড়ি করে নিয়ে যাওয়া বালি ও মোরাম গাড়ি দাঁড় করিয়ে কাগজপত্র দেখা হচ্ছে। কোন রকমের বেনিয়ম দেখা গেলে আইন মাফিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বুধবার রাতে এই রকমের অভিযান চলছিল খড়গপুর শহর লাগোয়া সাহাচক এলাকায়। সেই সময়ে আধিকারিক ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+