লন্ডন থেকে ফিরে বাঁকুড়ায় গিয়ে অসুস্থ সরকারি চিকিৎসক, ছড়াল করোনা আতঙ্ক

বাঁকুড়ায় গিয়ে জ্বর-সর্দিতে অসুস্থ কলকাতা মেডিক্যাল কলেজের এক চিকিৎসক। তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ১২ মার্চ তিনি লন্ডন থেকে ফেরেন বলে জানা গিয়েছে।

বাঁকুড়ায় গিয়ে জ্বর-সর্দিতে অসুস্থ কলকাতা মেডিক্যাল কলেজের এক চিকিৎসক। তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ১২ মার্চ তিনি লন্ডন থেকে ফেরেন বলে জানা গিয়েছে। ওই চিকিৎসকের লালারসের নমুনা পাঠানো হয়েছে নাইসেডে।

বাঁকুড়ায় অসুস্থ চিকিৎসক

বাঁকুড়ায় অসুস্থ চিকিৎসক

কলকাতা মেডিক্যাল কলেজের এক চিকিৎসক রবিবার গিয়েছিলেন বাঁকুড়ার ছাতনায়। কুষ্ঠরোগীদের জন্য একটি ক্লিনিকে যোগ দিতে। সেখানে গিয়েই জ্বর ও সর্দি, কাশিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়।

১২ মার্চ লন্ডন থেকে ফেরেন তিনি

১২ মার্চ লন্ডন থেকে ফেরেন তিনি

জানা গিয়েছে, মেডিক্যাল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগের ওই চিকিৎসক ১২ মার্চ লন্ডন থেকে ফেরেন। তারপর মেডিক্যাল কলেজের কাজে যোগও দেন তিনি।

পর্যবেক্ষণে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গাড়ির টালক

পর্যবেক্ষণে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গাড়ির টালক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই চিকিৎসক বাঁকুড়ার গোবিন্দনগর বাসস্ট্যান্ডের কাছে একটি লজে উঠেছিলেন। সঙ্গে ছিলেন ৩ জন সরকারি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং গাড়ির চালক। এঁদের সঙ্গে হোটেল কর্মীদেরও বাঁকুড়া মেডিক্যাল কলেজে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রবিবার থেকে যাঁরা ওই হোটেলে উঠেছিলেন তাঁদের সম্পর্কেও খোঁজখবর করছে স্বাস্থ্যভবন।

মেডিক্যাল কলেজেও পর্যবেক্ষণ

মেডিক্যাল কলেজেও পর্যবেক্ষণ

সূত্রের খবর অনুযায়ী, লন্ডন থেকে ফেরার পর মেডিক্যাল কলেজে অপারেশনে অংশ নিয়েছিলেন তিনি। ফলে সেখানকার রোগী, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+