শিক্ষা, সংস্কৃতির প্রশংসা করেও ফের বিস্ফোরক! কোন পথে কাজ, জানালেন জগদীপ ধনকর
শিক্ষা, সংস্কৃতির প্রশংসা করেও ফের বিস্ফোরক! কোন পথে কাজ, জানালেন জগদীপ ধনকর
ফের বিস্ফোরক রাজ্যপাল জগদীপ ধনকর। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে এক অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল বলেন, শিক্ষা সংস্কৃতিতে শীর্ষে রয়েছে রাজ্য। এই রাজ্য থেকে অনেকেই নোবেল পুরস্কার পেয়েছেন। অথচ এই রাজ্যে প্রকাশ্যেই বিস্ফোরক বিক্রি হয়। এই পরিস্থিতিতে কীভাবে অহিংস উপায়ে নির্বাচন সম্পন্ন হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল।

ফের বিস্ফোরক রাজ্যপাল
ফের বিস্ফোরক রাজ্যপাল। প্রকাশ্যে বিস্ফোরক বিক্রি নিয়ে প্রশ্ন তুললেন তিনি। তাঁর আরও প্রশ্ন, এই পরিস্থিতিতে কীভাবে অহিংস উপায়ে নির্বাচন সম্পন্ন হবে। রাজ্যপাল বলেন, রাজ্যে তাঁর ছয় মাস পূর্ণ হয়ে গিয়েছে। তিনি সাংবাদিকদের প্রশ্ন করেন এই রাজ্যপাল কি কখনও তাঁর লক্ষণ রেখা অতিক্রম করেছেন। তিনি আরও বলেন, তিনি তাঁর শপথ গ্রহণ অনুযায়ী কাজ করছেন বলে জানিয়েছেন। তার মধ্যে থেকেই তিনি কাজ করবেন বলে জানিয়েছেন রাজ্যপাল।

রাজ্যের মানুষে প্রশংসা
রাজ্যপাল রাজ্যের মানুষের প্রশংসা করেছেন। বিশেষ করে রাজ্যের মানুষ তাঁকে খুব স্নেহ করেন বলেও জানিয়েছেন তিনি। রাজ্যের মানুষের শিক্ষা, সংস্কৃতিরও প্রশংসা করেছেন তিনি। দুনিয়ার কোথাও এই শিক্ষা, সংস্কৃতি দেখেননি বলে জানিয়েছেন।

ক্যাবিনেটের দেওয়া বাজেট বক্তৃতা পাঠ
দিন দুয়েক আগেই ক্যাবিনেটের দেওয়া বাজেট বক্তৃতা পাঠ করেছিলেন রাজ্যপাল। তিনি সেখানে বলেছিলেন, দেশে অসহিষ্ণুতা, গোঁড়ামি, বিদ্বেষের আহত তৈরি হয়েছে। বাজেট অভিবেশন নিয়ে রাজ্য সরকারের পক্ষে নেতিবাচক কোনও মন্তব্য করেননি তিনি।












Click it and Unblock the Notifications