গুজরাত 'মডেল'-এর প্রশংসায় রাজ্যপাল
গুজরাত সরকারের অনুষ্ঠানের আর মোদীর ভূমিকায় পঞ্চমুখ হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।সল্টলেকের এক অনুষ্ঠানে তিনি বলেন, বিহার মডেল, উত্তরপ্রদেশ মডেলের কথা কেউ বলে না।
গুজরাত সরকারের অনুষ্ঠানের আর মোদীর ভূমিকায় পঞ্চমুখ হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সল্টলেকের এক অনুষ্ঠানে তিনি বলেন, বিহার মডেল, উত্তরপ্রদেশ মডেলের কথা কেউ বলে না। সবাই গুজরাত মডেলের কথাই বলে।
'সদাকল গুজরাত' শীর্ষক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল বলেন, 'উন্নয়ন নিয়ে যেখানেই চর্চা হয়, সেখানেই মানুষ গুজরাতের কথা বলে।' পশ্চিমবঙ্গের আর্থিক প্রগতিতে গুজরাতের ভূমিকা আছে বলে মন্তব্য করেছেন তিনি। সেই সঙ্গে গান্ধী, প্য়াটেলদের সঙ্গে নরেন্দ্র মোদীকেও এক আসনে বসান তিনি।

এই দিন রাজ্যপালের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি তৃণমূল নেতৃত্ব। তবে গান্ধী, প্য়াটেলদের সঙ্গে নরেন্দ্র মোদীকে এক সঙ্গে টেনে রাজনৈতিক পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ উঠেছে।
অনুষ্ঠানে উপস্থিত রাজ্য বিজেপি সভাপতি গুজরাত সরকারে প্রশংসা করেন। গুজরাত মডেল আজ সারা বিশ্বে চর্চিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে গুজরাত সাহায্য করুক বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications