Sandeshkhali Incident: ভয়ঙ্কর ঘটনা, কলকাতায় নেমেই মন্তব্য রাজ্যপাল বোসের, বড় আশঙ্কা দিলীপ ঘোষের
Sandeshkhali Incident:ভয়ঙ্কর ঘটনা! পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছি। কলকাতায় নেমেই এমনটাই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেরল সফর কাটছাটঁ করেই বাংলায় ছুটে এসেছেন তিনি। আর শহরে পা রেখেই সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
তবে ঘটনাস্থলে (Sandeshkhali Incident) তাঁকে যেতে দেওয়া হবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। এমনকি কালো পতাকা দেখানো হতে পারে বলেও আশঙ্কা তাঁর। গত কয়েকদিন ধরে উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali Incident)। তৃণমূল নেতা শাহজাহান শেখ এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সেখানকার মানুষ।

পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। এই অবস্থায় গত শনিবারই সন্দেশখালির (Sandeshkhali Incident)ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে রাজভবন অভিযান করে বিজেপি। বিরোধী দলনেতার নেতৃত্বে এই অভিযান হয়। যদিও ব্যক্তিগত কাজে কেরলে ছিলেন রাজ্যপাল বোস।
ফলে তাঁর সঙ্গে দেখা হয়নি শুভেন্দু অধিকারীর। এরপরেই বিষয়টি নিয়ে চরম হুঁশিয়ারি দেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, সন্দেশখালির ঘটনায় রাজ্যপাল হস্তক্ষেপ না করলে লাগাতার ধর্নায় বসবেন। আর এরপরেই সফর কাটছাঁট করে কলকাতায় ফিরলেন রাজ্যপাল বোস। এবং ছুটে গেলেন সন্দেশখালি। তবে বিমানবন্দরে নেমেই রাজ্যপাল বলেন, অনুষ্ঠানে কেরলে ছিলাম। ঘটনা শুনেই ছুটে এসেছি। একেবারে ভয়ঙ্কর ঘটনা বলেও মন্তব্য রাজ্যপাল বোসের।
শুধু তাই নয়, সন্দেশখালির আসল 'সন্দেশ' কী তা দেখতে যাচ্ছি বলেও মন্তব্য করেছেন তিনি। যদিও সন্দেশখালিতে রাজ্যপাল ঢুকতে পারবেন কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, একেবারে সেনসিটিভ মানুষ উনি। এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, তা উনি ভালোই জানেন। মানুষ কষ্টে আছে।
এর আগের রাজ্যপাল গেলে তাকে গো ব্যাক বলে কালো পতাকা দেখানো হতো। জানিনা আজ যেতে দেওয়া হবে কিনা। কালো পতাকা দেখানো হতে পারে বলেও আশঙ্কা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। এমনকি পরিষদীয় দলের নেতাদের যাওয়ার কথা রয়েছে।
তাঁদেরকেও কতদুর যেতে দেওয়া হবে তা জানি না। তবে একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলাদের এই দুর্দশা হবে, তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, এটা কোনোদিন বাঙালি ভাবতে পারেনি, মন্তব্য দিলীপ ঘোষের। অন্যদিকে ঘটনার প্রতিবাদে এদিন সন্দেশখালির কিছু অংশে ধর্মঘট ডেকেছে বামেরা। আর এর মধ্যেই ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যপাল। যে কোনও ধরনের অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।












Click it and Unblock the Notifications