করোনার সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি! সাবধানবাণী রাজ্যপাল ধনখড়ের
করোনার সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি! সাবধানবাণী রাজ্যপাল ধনখড়ের
আম্ফান, রেশনে দুর্নীতির অভিযোগ পরে এবার করোনার সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। অভিযোগ আসার পরেই স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত করে এই কমিটি মুখ্যমন্ত্রীর প্রধান সচিবের কাছে রিপোর্ট দেবেন। তদন্তে কাউতে ঢাকা দেওয়ার চেষ্টা করা হবে না বলে আশাপ্রকাশ করেছেন রাজ্যপাল।

করোনার সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগ
করোনার মোকাবিলায় গত কয়েকমাসে প্রায় ২ হাজার কোটি টাকার সরঞ্জাম কিনেছে রাজ্য সরকার। মূলত ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল সার্ভিস কর্পোরেশন লিমিটেড নামে সংস্থা এই কাজ করেছে। কিন্তু কোনও কোনও ক্ষেত্রে বেশি সময় লাগায়, আলাদা কমিটি গঠন করে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে, যাতে স্বল্প সময়ে সামগ্রি হাতে এসে যায়। সূত্রের খবর অনুযাযী, এই সময়ের মধ্যে কিছু ওষুধ কেনা হয়েছিল। যার গুণমান খারাপ ছিল বলে অভিযোগ। এই অভিযোগ মুখ্যমন্ত্রীর কানে যেতেই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

৩ সদস্যের তদন্ত কমিটি
করোনার সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য রাজ্য সরকার ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। যার নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন, অর্থসচিব এবং স্বাস্থ্য সচিব।

অনিয়মের তদন্ত শুরু হওয়ায় সাবধানবাণী রাজ্যপালের
রাজ্যপাল এদিন টুইটবার্তায় বলেছেন, সরঞ্জাম কেনায় অনিয়ম আগেভাগেই ধরা পড়েছে। মুখ্যমন্ত্রী যে তদন্ত কমিটি গঠন করেছেন, সেই কথাও উল্লেখ করেছেন তিনি।

রাজ্যপালের আশা
রাজ্যপালের আশা তদন্তে কঙ্কাল বেরিয়ে আসবে। আর কাউকেই ঢাকা দেওয়ার চেষ্টা করা হবে। মন্তব্য করেছেন রাজ্যপাল।












Click it and Unblock the Notifications