রাজনৈতিক সার্কাস নয়, মমতার মতোই জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যপাল

রাজ্যপাল করছেন প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে গরহাজির শাসক দলের মন্ত্রী-বিধায়করা। তাতে হতাশ না হলেও কড়া বার্তা দিতে ভুললেন না রাজ্যপাল জগদীপ ধনকড়।

রাজ্যপাল করছেন প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে গরহাজির শাসক দলের মন্ত্রী-বিধায়করা। তাতে হতাশ না হলেও কড়া বার্তা দিতে ভুললেন না রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, তিন রাজনৈতিক সার্কাস করছেন না, যত আপত্তিই উঠুক তিনি জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করবেন।

মমতার মতোই জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যপাল

মঙ্গলবার শিলিগুড়িতে রাজ্যপাল বলেন, তিনি সংবিধানের রক্ষাকর্তা। তিনি প্রয়োজন হলেই বৈঠক করবেন। তিনি আশা করেন, যাঁরা এদিনের বৈঠকে উপস্থিত থাকলেন না, তাঁরা নিশ্চয় পরবর্তী বৈঠকে উপস্থিত থাকবেন। এবার হয়তো পূর্ব নির্ধারিত কর্মসূচিতে তাঁরা ব্যস্ত রয়েছেন। হয়তো কাকতালীয় ভাবেই তাঁরা সবাই অনুপস্থিত রয়েছেন।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না প্রশাসনিক কর্তাব্যক্তিরা, ছিলেন না মন্ত্রী গৌতম দেব, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এদিন উপস্থিত সকলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল বলেন, তাঁর কাছে রাজনৈতিক রং ও দলের কোনও স্থান নেই। তিনি রুদ্ধদ্বার বৈঠক করতে পছন্দ করেন না।

মঙ্গলবার বৈঠকে তিনি স্পষ্ট করে দেন। রাজভবনে যে কেউ আসতে পারেন। তিনি কোনও রাজনৈতিক রঙ দেখেন না। তাঁর সাফ কথা, সংবিধান রক্ষা করা আমার কাজ। মানুষের স্বার্থ রক্ষা করাও আমাদের কাজ। সেই কাজ আমি করব। আমার যেভাবে ইচ্ছা, সেভাবেই কাজ করব আমি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+