রাজ্যে 'চিন্তাজনক' পরিস্থিতি, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের! আসতে পারে যেসব বিষয়

পশ্চিমবঙ্গের পরিস্থিতি চিন্তাজনক। শুধু আইনশৃঙ্খলাই নয়, একাধিক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে অভিযোগ।

পশ্চিমবঙ্গের পরিস্থিতি চিন্তাজনক। শুধু আইনশৃঙ্খলাই নয়, একাধিক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে অভিযোগ। যা নিয়ে টুইট করে রাজ্যপাল জানিয়েছেন, তিনি সোমবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন। যেভাবে প্রশাসন চলছে, তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি অবগত করবেন।

রাজ্যপাল ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

রাজ্যপাল ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

টুইট করে রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যের চিন্তাজনক পরিস্থিতি নিয়ে এদিন দুপুরে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

 সাক্ষাৎ সংবিধান বহির্ভূত নয়

সাক্ষাৎ সংবিধান বহির্ভূত নয়

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ সংবিধান বহির্ভূত নয়। যা টুইটে স্মরণ করিয়ে দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, সংবিধানের ১৫৯ নম্বর ধারায় রাজ্যপালের কর্তব্যের কথা বর্ণনা করা রয়েছে। সেই অনুযায়ী তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

 রাজ্যবাসীর কল্যাণ সব থেকে বড়

রাজ্যবাসীর কল্যাণ সব থেকে বড়

রাজ্যপাল টুইটে জানিয়েছেন, রাজ্যের এবং রাজ্যবাসীর কল্যাণ তাঁর কাছে বড় বিষয়। তাঁর পরক্ষেপ মানুষকে দুর্দশা থেকে মুক্ত করার জন্য, বলে উল্লেখ করেছেন রাজ্যপাল।

 যেসব বিষয় উঠে আসতে পারে

যেসব বিষয় উঠে আসতে পারে

রাজ্যে রাজ্যপাল হয়ে আসার পর থেকে নানা বিষয়ে রাজ্যপালের সঙ্গে সংঘাত হয়েছে রাজ্য সরকারে। সাম্প্রতিক সংঘাত হল উপাচার্যদের সঙ্গে বৈঠক নিয়ে। দিন কয়েক আগে হেমতাবাদে বিজেপি বিধায়কের অস্বাভাকিত মৃত্যু হয়েছে। যা নিয়ে রাজ্য বিজেপি রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাছে গিয়েছিল। এদিনের বৈঠকে এই প্রসঙ্গ উঠে আসতে পারে। এছাড়াও যুক্ত হয়েছে রবিবার ভোররাতে বিজেপি নেত্রীর বোনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। যা নিয়ে রবিবার সারাদিন উত্তাল ছিল চোপড়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+