গত নভেম্বরের মতো একই পদ্ধতি অনুসরণ, রাজ্যপালের হঠাৎ দার্জিলিং সফর নিয়ে জল্পনা
চারদিনের দিল্লি সফর থেকে ফিরেই এবার সাতদিনের উত্তরবঙ্গ (north bengal) সফর শুরু করছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (jagdeep dhankhar) । এদিন রাজ্যপাল নিজেই তাঁর উত্তরবঙ্গ সফরের কথা জানিয়ে টুইট করেছেন। দুপুরের বিমানে তিনি বাগ়ডে
চারদিনের দিল্লি সফর থেকে ফিরেই এবার সাতদিনের উত্তরবঙ্গ (north bengal) সফর শুরু করছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (jagdeep dhankhar) । এদিন রাজ্যপাল নিজেই তাঁর উত্তরবঙ্গ সফরের কথা জানিয়ে টুইট করেছেন। দুপুরের বিমানে তিনি বাগ়ডোগরা যাচ্ছেন। তারপর সেখান থেকে দার্জিলিং (darjeeling) । বিজেপি সাংসদের উত্তরবঙ্গকে আলাদা করার দাবির মধ্যে রাজ্যপালের এই সফর নিয়ে জল্পনা শুরু হয়েছে।

দিল্লি সফর সেরে ফেরার পরেই উত্তরবঙ্গ সফর
১৫ জুন দিল্লিতে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন তিনি। সবার কাছেই রাজ্যপাল রাজ্যের ভোট পরবর্তী হিংসার ছবি তুলে ধরেন বলেই জানা গিয়েছে। এরপরেই রাজ্যপাল সোমবার যাচ্ছেন উত্তরবঙ্গ সফরে। যা নিয়ে জল্পনা চলছে বিভিন্ন মহলে।

উত্তরবঙ্গ সফর নিয়ে রাজ্যপালের টুইট
টুইটে রাজ্যপাল জানিয়েছেন, কলকাতা থেকে দুপুরে রওনা দিয়ে রাজ্যপাল দুপুর ১.৪০-এ পৌঁছবেন বাগডোগরা বিমানবন্দরে। সেখানে সাংবাদিক বৈঠকের পরে তিনি যাবেন দার্জিলিং। মাঝে তিনি কার্শিয়াং-এও যাবেন। এছাড়াও আশপাশের এলাকা তিনি ঘুরে দেখতে পারেন।
প্রসঙ্গত ২১ জুন মুখ্যমন্ত্রীরও উত্তরবঙ্গ সফর শুরুর কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেই সফর বাতিল হয়ে যায়।

বঙ্গভঙ্গের দাবির মধ্যে রাজ্যপালের সফর নিয়ে জল্পনা
একদিকে বিজেপির তরফে ভোট পরবর্তী হিংসার অভিযোগ, অন্যদিকে, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ উত্তরবঙ্গকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন। যা নিয়ে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। সেই পরিস্থিতিতে রাজ্যপালের সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

গত নভেম্বরে একমাস দার্জিলিং-এ ছিলেন রাজ্যপাল
২০২০-র ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত একমাস দার্জিলিং-এ ছিলেন রাজ্যপাল। এর আগে কোনও রাজ্যপাল একদিন দার্জিলিং-এর থাকেননি। ২০২০-র দীপাবলিও দার্জিলিং-এর রাজভবনে কাটিয়েছিলেন জগদীপ ধনখড়। সেখানে একাধিক বৈঠকও করেছিলেন। এমন কী কংগ্রেস নেতা আব্দুল মান্নান দার্জিলিং-এ গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন। সেই সফরে রাজ্যপাল অভিযোগ করেছিলেন, জেলাপ্রশাসন রাজ্যের সাংবিধানিক প্রধানকে কার্যত বয়কট করেছে। পাশাপাশি জিটিএ-র অডিট না হওয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। পাহাড়ে যাতে অশান্তির পরিবেশ না তৈরি হয়, তার জন্য প্রশাসনকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল রাজ্যপালকে। উল্লেখ করা প্রয়োজন গত নভেম্বরে রাজ্যপাল দার্জিলিং তথা উত্তরবঙ্গ সফরের আগেই কেন্দ্রীয় স্রবাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন।












Click it and Unblock the Notifications