একইসঙ্গে সরকার ও সিন্ডিকেট চালাচ্ছেন! মুখ্যমন্ত্রীকে রবীন্দ্রনাথের থেকে শিক্ষা নিতে বললেন রাজ্যপাল

একইসঙ্গে সরকার ও সিন্ডিকেট চালাচ্ছেন! মুখ্যমন্ত্রীকে রবীন্দ্রনাথের থেকে শিক্ষা নিতে বললেন 'বিস্ফোরক

মুখ্যমন্ত্রীর ১৩ পাতার চিঠির উত্তরে ৪ পাতার চিঠি রাজ্যপালের। চিঠির ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন রাজ্যপাল। জয়দীপ ধনকরের অভিযোগ মুখ্যমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করছেন।

মুখ্যমন্ত্রী ১৩ পাতার চিঠি

মুখ্যমন্ত্রী ১৩ পাতার চিঠি

২৩ ও ২৪ এপ্রিল রাজ্যপাল দুটি চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। শনিবার ১৩ পাতার চিঠি পাছিয়ে তারই জবাব দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লেখেন, রাজ্যপালের সাংবিধানিক সীমাবদ্ধতার কথা। সংকটের সময়ে রাজ্য সরকারের সমালোচনা না করে সহযোগিতার হাত বাড়ানো উচিত বলেও লিখেছিলেন মুখ্যমন্ত্রী।

৪ পাতার চিঠিতে রাজ্যপালের জবাব

৪ পাতার চিঠিতে রাজ্যপালের জবাব

এদিন মুখ্যমন্ত্রী ১৩ পাতার চিঠির জবাব দিয়েছেন রাজ্যপাল। সেখান করোনা মোকাবিলা থেকে রেশন সমস্যার কথা তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রীর চিঠির লাইন ধরে ধরে আক্রমণ করেছেন। মুখ্যমন্ত্রীকে ফের আলোচনায় বসার জন্য আহ্বান করেছেন রাজ্যপাল।

ক্ষমতার অপব্যবহারের অভিয়োগ

ক্ষমতার অপব্যবহারের অভিয়োগ

চিঠিতে রাজ্যপালের অভিযোগ মুখ্যমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করছেন। তাঁর অভিযোগ রাজ্যে পুলিশের শাসন কায়েম হয়েছে। মত প্রকাশের অধিকারে কণ্ঠরোধ করা হচ্ছে। রাজ্যপাল জানিয়েছেন, তিনি সাংবিধানিক সীমাবদ্ধতার মধ্যেই কথা বলছেন।

একইসঙ্গে সরকার ও সিন্ডিকেট চালানোর অভিযোগ

একইসঙ্গে সরকার ও সিন্ডিকেট চালানোর অভিযোগ

রাজ্যপাল চিঠিতে বলেছেন মুখ্যমন্ত্রী একইসঙ্গে সরকার ও সিন্ডিকেট চালাচ্ছেন। এর আগে সিন্ডিকেট নিয়ে অভিযোগ ছিল বিরোধীদের। এবার রাজ্যপাল সেই অভিযএাগ করলেন।

রবীন্দ্রনাথের থেকে শিক্ষা নেওয়ার আহ্বান

রবীন্দ্রনাথের থেকে শিক্ষা নেওয়ার আহ্বান

রাজ্যপাল চিঠিতে লিখেছেন, আচরণ দেখে মনে হচ্ছে আপনি গুরুদেবের আদর্শচ্যুত হয়েছেন। মুখ্যমন্ত্রীকে বরীন্দ্রনাথের থেকে শিক্ষা নেওয়ার উচিত বলে মন্তব্য করেছেন রাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+