উত্তাল বিশ্বভারতী, মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা রাজ্যপাল ধনখড়ের,আস্বস্ত করলেন মমতা
উত্তাল বিশ্বভারতী, মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা রাজ্যপাল ধনখড়ের, আস্বস্ত করলেন মমত
মেলা মাঠের প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে বিশ্বভারতী। পরিস্থিতি জানার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিশ্ববিদ্যালয়ের শান্তির পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেদিকে নজর দেওয়ার অনুরোধ জানান তিনি। মুখ্যমন্ত্রী তাঁকে আস্বস্ত করেছেন।

উত্তাল বিশ্বভারতী
মেলা মাঠে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে বিশ্বভারতী। সোমবার সকালে প্রাচীর দেওয়ার কাজে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই বুল্ডোজার নিয়ে এসে প্রাচীর ভেঙে দেন। এই নিয়ে প্রবল উত্তেজনার তৈরি হয় বিশ্বভারতীতে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা
বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি মুখ্যমন্ত্রীকে জানান সেখানকার আইন শৃঙ্খলা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি টুইলে লিখেছেন উপাচার্যের সঙ্গে কথা হয়েছে। তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করা হচ্ছে। জেলা শাসক, পুলিস সুপার, এসডিও কেউ সাহায্যে এগিয়ে আশছে না বলে অভিযোগ করেন তিনি।

আস্বস্ত করলেন মমতা
পরেই আবার টুইটে রাজ্যপাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই নিয়ে কথা হয়েছে তাঁর। তিনি আস্বস্ত করেছেন পরিস্থিতি নিয়ে। আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখা হবে বলে রাজ্যপালকে আস্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। টুইটে সকথা লিখে জানান রাজ্যপাল।

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ
প্রথম থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। এই নিয়ে একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। শাসক দলের হয়ে পুলিস কাজ করছে বলেও একাধিকবার রাজ্যপাল টুইটে অভিযোগ করেছেন।












Click it and Unblock the Notifications