লকডাউনে 'গৃহবন্দি' বিজেপি সাংসদ, খোঁজ নিলেন রাজ্যপাল
তাঁকে 'গৃহবন্দি' করে রাখা হয়েছে বলে অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। পরের দিনই ফোন করে তাঁর খোঁজ নিলেন রাজ্যপাল জগদীপ ধনকর।
তাঁকে 'গৃহবন্দি' করে রাখা হয়েছে বলে অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। পরের দিনই ফোন করে তাঁর খোঁজ নিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। যেসব জায়গায় নিদের অবস্থা নিয়ে সাংসদ চিঠি লিখেছেন, তার অনুলিপি চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল।

'গৃহবন্দি' বিজেপি সাংসদ
আলিপুরদুয়ারে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বান্দাপানি চা বাগান। সেখানকার সাংসদ জন বার্লা ওই চাবাগান দত্তক নিয়েছেন। লকডাউনের জেরে সেখানকার শ্রমিকরা মুশকিলে পড়েছে। রবিবার তাঁদের কাছে ত্রাণ পৌঁছে দিতে গিয়েছিলেন জন বার্লা। তাঁর অভিযোগ, রেতি নদীর তীরে তাঁকে বাধা দেয় জলপাইগুড়ির বানারহাট থানার পুলিশ। তিনি ফিরে আসচে বাধ্য হন। এরপর সোমবার সকাল থেকে তিনি 'গৃহবন্দি' বলে অভিযোগ তুলেছেন এই সাংসদ।

পুলিশের অভিযোগ দায়ের
মঙ্গলবার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। তাদের অভিযোগ, লকডাউন উপেক্ষা করে কয়েকজন সঙ্গীকে নিয়ে বান্দাপানি টা বাগানে যাচ্ছিলেন সাংসদ। প্রশাসনের কাছে খবর না থাকায় ভিড় হওয়ার সম্ভাবনা ছিল। তাই সাংসদকে আটকানো হয়। আলিপুরদুয়ারের পুলিশ সুপার জানিয়েছেন, সাংসদ ত্রাণ বিতরণের ব্যাপারে কোনও অনুমতি নেননি। সেই অবস্থায় যাতে লকডাউন না ভাঙা হয়, তার জন্যই পুলিশ ব্যবস্থা নিয়েছে।

অমিত শাহের পাশাপাশি লোকসভার স্পিকারকে চিঠি
এদিকে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি লোকসভার অধ্যক্ষকেও চিঠি দিয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ। পুলিশ কার নির্দেশে তাঁকে গৃহবন্দি করেছে, তা জানতে আরটিআই করা হবে বলে, হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

খোঁজ নিলেন রাজ্যপাল
জন বার্লা জানিয়েছেন, এদিন তাঁকে ফোন করেছিলেন রাজ্যপাল। পরিস্থিতি জানতে চান তিনি। পাশাপাশি বিভিন্ন দফতরে পাঠানো চিঠিরক অনুলিপিও তিনি চেয়ে পাছিয়েছেন।












Click it and Unblock the Notifications