প্রশান্ত কিশোরকেও ছেড়ে কথা বললেন না রাজ্যপাল ধনখড়! নিশানা বিজেপি নেতাদের ঢঙেই
প্রশান্ত কিশোরকেও ছেড়ে কথা বললেন না রাজ্যপাল! নিশানা বিজেপি নেতাদের ঢঙেই
রাজ্যপাল জগদীপ ধনখড়ও আক্রমণ করতে ছাড়লেন না প্রশান্ত কিশোরকে। তিনি নাম না করেও তৃণমূলের ভোট কৌশলীকে নিশানা করলেন। তাৎপর্যপূর্ণ মন্তব্যে তিনি বুঝিয়ে দিলেন তাঁর তির আই প্যাক কর্ণধার প্রশান্ত কিশোরকে লক্ষ্য করেই ছোড়া। এবার এমনই কিছু মন্তব্য করলেন তিনি, যাতে স্পষ্ট হয়ে উঠল রাজ্যপালের রাজনৈতিক ভূমিকা।

প্রশান্ত কিশোরকে নিশানা রাজ্যপালের
রাজ্যপাল জগদীপ ধনখড় সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে দিল্লি ছুটেছিলেন। সেই বৈঠকের পরই রাজ্যপাল গর্জে ওঠেন রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি প্রসঙ্গে। তিনি মমতার প্রশাসনকে নিশানা করতে গিয়ে তুলে আনেন প্রশান্ত কিশোরের প্রসঙ্গ। যদিও তিনি প্রশান্ত কিশোরের নাম করেননি ভুলেও।

রাজ্যে ক্ষমতার অলিন্দ নিয়ে রাজ্যপালের তোপ
জগদীপ ধনখড় বলেন, রাজ্যে ক্ষমতার অলিন্দ দখল করে নিযেছে বাংলা রাজনীতির সঙ্গে সম্পর্কহীন কিছু লোক। তিনি তাঁর এই বক্তব্যের মধ্য দিয়েই স্পষ্ট করে দেন, তাঁর নিশানায় কে রয়েছেন। এর আগে বিভিন্ন বিজেপি নেতা নানা সময়ে প্রশান্ত কিশোরকে নিশানা করেছেন। তথাগত রায় থেকে অর্জুন সিং, দিলীপ ঘোষ সবাই আক্রমণ শানিয়েছিলেন প্রশান্ত কিশোরের বিরুদ্ধে।

প্রশান্ত কিশোরের ডামাডোল বাধানোর অভিযোগ
রাজ্যপাল অভিযোগ করেছেন, এখন বকলমে রাজ্য চালাচ্ছে রাজ্য প্রশাসনের সঙ্গে সম্পর্কহীন কিছু মানুষ। তাঁর আক্রমণকে প্রশাসনিক থেকে রাজনৈতিক করেছেন এবং আরও ক্ষুরধার হয়েছেন তিনি। এর আগে তথাগত-দিলীপরা অভিযোগ করেছিলেন প্রশান্ত কিশোর ডামাডোল বাধাতে চাইছেন বিজেপিতে। তবে কি প্রশান্ত কিশোরের কৌশলের সেই তীক্ষ ফলা রাজভবন পর্যন্ত বিস্তার লাভ করেছে।

প্রশান্ত কিশোরকে কি ভয় পাচ্ছে বিজেপি
এখন প্রশ্ন উঠেছে, রাজ্যের সাংবিধানিক প্রধন রাজ্যপাল সব ছেড়ে একটি বেসরকারি সংস্থা ও তার কর্ণধারকে নিয়ে পড়লেন কেন? তবে কি প্রশান্ত কিশোরকে ভয় পাচ্ছে বিজেপি। প্রশান্ত কিশোরের কৌশলের কাছে পাত্তা পাচ্ছেন না মুকুল রায়-দিলীপ ঘোষরা। তাই রাজ্যপালকেও আইপ্যাকের কর্ণধারকে নিশানা করতে হল!












Click it and Unblock the Notifications