কেন্দ্রের প্যাকেজ দূরদৃষ্টি সম্পন্ন! করোনা মোকাবিলায় রাজ্যকে উপদেশ দিলেন রাজ্যপাল ধনকর
কেন্দ্রের প্যাকেজ দূরদৃষ্টিসম্পন্ন এবং যুগান্তকারী। এদিন সকালে করা টুইটে এমনটাই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। একইসঙ্গে তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর নেতিবাচক অবস্থান দুঃখজনক।
কেন্দ্রীয় সরকারের প্যাকেজ দূরদৃষ্টিসম্পন্ন এবং যুগান্তকারী। এদিন সকালে করা টুইটে এমনটাই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। একইসঙ্গে তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর নেতিবাচক অবস্থান দুঃখজনক। প্রসঙ্গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর ভাষণের পর বুধবার ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের বিবরণ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

প্যাকেজ নিয়ে মুখ্যমন্ত্রী
মঙ্গলবার দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হবে, তা জিডিপির ১০%। এদিন আর্থিক প্যাকেজ ঘোষণার পর মুখ্যমন্ত্রী বলেন, যে ঘোষণা করা হয়েছে তা জিডিপির ১০ শতাংশ নয়, ২ শতাংশ।
মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রের আর্থিক প্যাকেজ ঘোষণা সম্পর্কে বিভিন্ন বিশেষণ প্রয়োগ করেন। তিনি বলেন, অশ্ব ডিম্ব, বিগ জিরো। আই ওরাশ। মানুষকে ধোঁকা ও ভাঁওতা বলেও অভিহিত করেন তিনি।

প্যাকেজ নিয়ে রাজ্যপাল
এদিন সকালে রাজ্যপাল টুইট করে কেন্দ্রের প্যাকেজকে দূরদৃষ্টি সম্পন্ন এবং যুগান্তকারী বলেছেন। তাঁর মতে এই প্যাকেজ অর্থনীতি ও ছোট ব্যবসার জন্য হিতকারী। কোভিডের সুরঙ্গপথ পেরিয়ে আশার আলোকরশ্মি দেখা দেবে বলে মনে করছেন তিনি।

মুখ্যমন্ত্রীর প্রতি রাজ্যপাল
কেন্দ্রের প্যাকেজ নিয়ে মুখ্যমন্ত্রীর নেতিবাটক অবস্থান নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যপাল। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর নেতিবাটক অবস্থান দুঃখজনক। যা পশ্চিমবঙ্গের পক্ষে ভাল নয়। এখইসঙ্গে তিনি বলেছেন রাজ্য যেন স্বাস্থ্য, রেশন ও পরিযায়ীদের ওপর নজর দেয়।












Click it and Unblock the Notifications